সময় কলকাতা ডেস্ক : ১৯৭০ সালের ১৭ মার্চ।বর্ধমানের সাঁইবাড়িতে ঘটে যায় এক হাড় হিমকরা নৃশংস হত্যাকান্ড। এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে ভয়াবহ হিংসার নজির হিসেবে কুখ্যাতি বয়ে নিয়ে চলেছে আজও । আজ ছিল এই হত্যাকান্ডের ৫২ তম বর্ষপূর্তি। চোখের জলে, আবেগে, বেদনায় সাঁইবাড়ি চত্বরে স্মরণ করা হয় দিনটিকে। স্মরণ করা হয় হিংসার শিকার হওয়া সাঁই-ভাইদের। শাস্তির দাবী আজও মৃদু হয় নি তার প্রমাণ ছিল এদিনের স্মরণ সভা।

ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির কট্টর সমর্থক হিসেবে সাঁইপরিবারের ভাইদের সুপরিচিতি ছিল। ৭০ এর দশকে কংগ্রেস-বামদলের সম্মিলিত জোট ইউনাইটেড ফ্রন্টের ভাঙনের প্রাক্কালে সাঁইপরিবারের ভাইদের ওপরে রাজনৈতিক চাপ বাড়তে থাকে। অনড় ছিল সাঁই পরিবারের সদস্যরা।অভিযোগ,রাজনৈতিক বাধা ছিন্নমূল করার ও প্রতিশোধবাসনায় ১৯৭০ সালের ১৭ই মার্চ সিপিআই(এম) সমর্থিত কিছু উন্মত্ত দলবদ্ধ লোক সাঁইপরিবারের ঘরে ঢুকে সবাইকে অন্যায়ভাবে নিপীড়ন করতে আরম্ভ করে।আরও অভিযোগ,ঘটনার দিন সাঁই-পরিবারের মেজো ভাই প্রণব সাঁইকে সকালের জলখাবার খাওয়ার সময়ে পেছন থেকে আক্রমণ করে হত্যা করা হয়। সাঁই-পরিবারের ছোট ভাই মলয় সাঁই প্রাণে বাঁচার জন্য বাড়ি থেকে পালিয়ে প্রতিবেশীদের ঘরে আশ্রয় নিতে চাইলে, তাকে ধরে এনে হত্যা করা হয়।
ছেলেদের মারার সময় বাঁধা দিতে গেলে সাঁইভাইদের মা মৃগনয়না দেবীকেও মাথায় আঘাত করে। সবচেয়ে নৃশংস যে কাণ্ডের অভিযোগ ওঠে তা বর্বরতার চূড়ান্ত মাত্রাবাহী। কথিত আছে,আক্রমণকারীদের দু’জন ঘাতক প্রণব-মলয় ভার্তৃদ্বয়-কে হত্যার পর তাদের রক্ত দিয়ে ভাত মিশিয়ে তাদের মা মৃগনয়না দেবীকে সেই রক্তমাখা ভাত খেতে বাধ্য করে। পরের বছরে খুন হয়ে যান পরিবারের আরেক সদস্য,বড়ভাই নবকুমার সাঁইও।
এদিন সাঁইবাড়ির স্মরণ সভায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। ছিলেন এই পরিবারের বর্তমান মহিলা সদস্য তথা ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উমা সাঁই। এদিন সেই ঘটনার বিবরণ দিতে গিয়ে উমা সাঁই বলেন , সত্তর সালের সেই দিন সিপিএমের হার্মাদ বাহিনীর অত্যাচারে রক্তাক্ত হয়েছিল সাঁইবাড়ির প্রাঙ্গণ। সারাদেশ তোলপাড় হয়েছিল সেই ঘটনায়। আজও সেই ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ায় শিহরণ জাগায়। সাঁইবাড়ির হত্যাকাণ্ড কেন্দ্রিক মুখ্যমন্ত্রী যে কমিশন গঠন করেছেন, আশা করা যায় সেই কমিশনের রিপোর্ট দ্রুত বেরিয়ে আসবে।দোষী ব্যক্তিদের শাস্তি হবে।, এদিনের এই কর্মসূচিতে জেলা তৃণমূল নেতৃবৃন্দের ছাড়াও বর্ধমান পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী