Home » চোখ-চুল-ত্বক কিভাবে বাঁচাবেন দোলের রঙ থেকে

চোখ-চুল-ত্বক কিভাবে বাঁচাবেন দোলের রঙ থেকে

সময় কলকাতা, মধুমিতা দাস: খেলবো হোলি রং দেবো না তাই কখোনো হয়? এসো এসো বাইরে এসো ভয় পেয়োনা ভয়…রং খেলতে মজা লাগে ঠিকই কিন্তু তার সঙ্গে একটা ভয় ও কাজ করে। এই বুঝি রং চোখে চলে গেল আর তারপর হতে পারে মারাত্মক বিপদ! তাই রং খেলুন কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করে। চোখে রং ঢুকলে কি করবেন এবং চুল এবং ত্বককে সুরক্ষিত রাখতে কি করবেন তা জেনে রাখুন

সেক্ষেত্রে আপনি কেমিক্যালযুক্ত রঙের বদলে প্রাকৃতিক উপায়ে তৈরি রং দিয়ে দোল খেলুন। বিপদের ঝুঁকি অনেকটাই কমে যাবে।

চোখে রং ঢুকলে হাত দিয়ে ঘষাঘষি না করে চোখে জলের ঝাপটা দিন। অনেকক্ষণ ধরে চোখে জলের ঝাপটা দিয়ে পরিষ্কার করে নিন।

রং খেলার সময় চোখে প্রোটেক্টিভ গ্লাস পরে নিন। কন্ট্যাক্ট লেন্স পরে কিন্তু রং খেলা একেবারেই চলবে না। প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করতে পারেন।

রং খেলার পরে যদি চোখ জ্বালা করে, তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন ।

অবশ্যই মনে রাখবেন রং খেলার সময় কালো চোখের দিকে তাক করে রঙ শুনবেন না সে ক্ষেত্রে চোখ অন্ধ হয়ে যেতে পারে।

রং এর হাত থেকে ত্বক ও চুল কে বাঁচাতে রং খেলার আগে ত্বক ও চুলে ভাল করে তেল লাগিয়ে নিন।
তাহলে ত্বক ও চুল থেকে সহজেই রং উঠে যাবে।

রং খেলার পর অবশ্যই ভাল করে সাবান ও শ্যাম্পু দিয়ে স্নান করুন। দোলের রং যত তাড়াতাড়ি ত্বক ও চুল থেকে উঠে যায়, ততই ভাল।

আর দোলের রঙে এলার্জি থাকলে রং খেলা থেকে অবশ্যই বিরত থাকুন নতুবা আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব কে জানিয়ে রাখুন আপনার সমস্যার কথা

About Post Author