Home » উৎসবে না, রংয়ের বাজার মন্দ নয় শান্তিনিকেতনে

উৎসবে না, রংয়ের বাজার মন্দ নয় শান্তিনিকেতনে

সময় কলকাতা বীরভূম: করোনার কারণে গতবছরে ক্যাম্পাস চত্বরে বসন্ত উৎসবে সাধারণের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। নিজেদের মধ্যেই উৎসবে মেতেছিল বিশ্বভারতীর পড়ুয়ারা। কিন্তু এবার ক্যাম্পাস চত্বরে বসন্ত উৎসব বন্ধের নির্দেশ জারি করেছে কর্তৃপক্ষ । ফলে মুখভার পড়ুয়া থেকে বাসিন্দাদের। কিন্তু বসন্ত উৎসব উপলক্ষ্যে রং দোকান গুলিতে চলছে দেদার বিকিকিনি। ফলে খুশি বিক্রেতারা।তাঁদের দাবি, এবার বিশ্বভারতীতে বসন্ত উৎসব না হলেও অন্যান্য বছরের মতোই এবারও বিক্রিবাট্টা বেশ ভালই হচ্ছে। ফলে মুখে হাসি বিক্রেতাদের।

কোথাও বা লাল কোথাও বা আবার সবুজ কোথাও বা হলুদ । রাস্তার ধারে পসরায় নানা রংয়ের আবিরের দেখা মিলেছে শান্তিনিকেতন চত্বরে। এক বিক্রেতার দাবি, অন্যান্য বারের তুলনায় এবছরের বাজার কিছুটা হলেও ভালো। কিন্তু কর্তৃপক্ষ যদি এবছর এখানে উৎসবের নির্দেশ দিত তাহলে বিক্রিবাট্টা আর বাড়ত।বোলপুরে এবার সবুজ আবিরের চাহিদা সবথেকে বেশি বলে  দাবি এক বিক্রেতার।


গতবছর করোনার জন্য সাধারণের প্রবেশাধিকারে নিষেধ ছিল ক্যাম্পাস চত্বরে।কিন্ত নিজেদের মত করে বিশ্বভারতীতে বসন্ত উৎসবে মেতে ছিলেন পড়ুয়ারা।কিন্তু এবছর তা সম্পূর্ন বন্ধ থাকায় মুখভার পড়ুয়াদের।বিশ্বভারতীতে বসন্ত উৎসব এবছরে বন্ধ থাকলেও , শান্তিনিকেতন চত্বরের বাসিন্দারা কিন্তু বসন্ত উৎসবে পালনে দিব্বি প্রস্তুত বলে দাবি এলাকার এক বাসিন্দার।এবছর উৎসব না হলেও পরের বছরের জন্য আশায় বুক বাধছেন শান্তিনিকেতনবাসী।

 

About Post Author