Home » পিচকারি বানাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

পিচকারি বানাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

সময় কলকাতা ডেস্ক: ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্রাক দোলের খেলা শুরু হয়েছে।রাত পেরোলেই দোল উৎসব। রংয়ের উৎসবে মেতে ওঠার দিন।কিন্তু রঙের উৎসবের আগেই যে পরিবারে আনন্দ ফিকে হবে তা কারও জানা ছিল না।রংয়ের উৎসবের জন্য ড্রিল মেশিন দিয়ে  পিচকারি বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের।মৃতের নাম দীপঙ্কর বিশ্বাস(২৭)।এই ঘটনায় বেলদার রবীন্দ্র নগর এলাকায় শোকের ছায়া নেমে আসে।


পরিবার সূত্রের খবর, স্নাতকোত্তর পাস করার পর কলকাতার একটি আর্ট কলেজে  অঙ্কন নিয়ে পড়াশোনা করত দীপঙ্কর।সামনে পরীক্ষার জন্য দিনরাত এক করে চলতো ছবি আঁকা ও পড়াশোনা।বাড়িতে থরে থরে সাজানো রঙিন ক্যানভাস, বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছবি।আর ছেলের মৃতদেহ আগলে কান্নায় ভেঙে পড়েছে মা থেকে পরিবারের সদস্য।


প্রতিবেশীরা জানান,ভাইকে সঙ্গে নিয়ে রং খেলার জন্য পিচকারি বানাতে গিয়ে কোনও কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপঙ্করের মৃত্যু হয়।রংঙের উৎসবের আগেই সরঞ্জাম বানাতে গিয়ে মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।মেধাবী এই শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পাড়াও। বেলদা থানার পুলিশ মৃতদেহ সংগ্রহ করেছে ময়নাতদন্তে পাঠানোর জন্য।তবে ঠিক কী কারণে মৃত্যু তার তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ।

About Post Author