সময় কলকাতা ডেস্ক: জলাশয় দখলকে কেন্দ্র করে বোমাবাজি মালদার ভুতনি থানার উত্তর চন্ডিপুরের পুলিনটোলা ঢাব এলাকায়।এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে জলাশয় দখলকে কেন্দ্র করে গন্ডগোল লেগে থাকে এলাকায়।বুধবার সেরকমই জলাশয়ে মাছ ধরার চেষ্টা একপক্ষ।অপরপক্ষ বাধা দিতেই দুই পক্ষের মধ্যে শুরু হয় গন্ডগোল।

স্থানীয়দের অভিযোগ,গোটা ঘটনায় এলাকায় দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ।ঘটনার খবর পেয়ে ভূতনি থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। বোমাবাজির ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় জুড়ে।পুলিশ এই ঘটনায় অভিযান চালিয়ে বুধবার রাতে ঘটনায় যুক্ত থাকায় ৮ জনকে গ্রেফতার করে।বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে পাঠায় ।ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কে এলাকাবাসী।


More Stories
নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে মজুত বাজিতে বিস্ফোরণ
শ্রমিক যোগানের নামে মানব পাচার, চক্রের সন্ধানে এনআইএ, ধৃত এক অভিযুক্ত
মুখে জ্বলন্ত সিগারেট সহ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী