Home » সিলিন্ডারের পাইপ লিক করে আগুন, জখম ৩  

সিলিন্ডারের পাইপ লিক করে আগুন, জখম ৩  

সময় কলকাতা ডেস্ক : গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন। ঘটনায় আহত ৩। ঘটনাটি ঘটেছে মালদায় বুলবুলচন্ডী গ্রামের রাইসমিল কলোনি এলাকায় ।বৃহ্স্পতিবার রাতে ওই এলাকারই বাসিন্দা সুকুমার সিংহ ও তার স্ত্রী পাতু সিংহ নিজের বাড়িতে ছিলেন। হঠাৎই বাড়ি থেকে সিংহ দম্পতির আর্তনাদ শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। এসে দেখা যায় দাউ দাউ করে জ্বলে যাচ্ছে সব ।

আগুনের মধ্যে থেকে পাতু সিংহের ভয়ঙ্কর হাহাকার শুনে নিজের জীবন বিপন্ন করেই ঝাপিয়ে পরেন এক ব্যক্তি। তার চেষ্টায় এ যাত্রায় উদ্ধার হন ওই দম্পতি। ঘটনায় ওই দম্পতি সহ আহত হন ওই ব্যক্তি। আহতদের প্রত্যেককে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। দমকলকে খবর দিলে তারা এসে ২ ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাতে রান্না চলাকালীনই হঠাৎ গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে। সেখান থেকে আগুন লেগে তা ছড়িয়ে পরে সারা বাড়িতে। ঘটনায় ঝলসে যায় ওই দম্পতির দেহ। তড়িঘড়ি মালদা মেডিক্যাল কলেজে তাদের ভর্তি করা হয়। ঘটনার তদন্তে নেমেছে হবিবপুর থানার পুলিশ।

About Post Author