সময় কলকাতা ডেস্ক: বসন্ত বলতে যা বোঝায় ,তা হল রংয়ের উৎসব । আবিরের খুনসুটির উপর ভর করে ,গালে এক চিনতে রং মেখে দেদার সেলফি ।দোল আসলে সোশ্যাল মিডিয়ার যুগে এরকম নানা রং এর ছবি বাস্তব জীবনে প্রায়শই স্ক্রল করলে দেখা যায়। কিন্তু বাস্তবিক জীবন আর পর্দার ওপারে থাকা সিলভার স্ক্রিনের নানা জীবন কাহিনী কোথাও গিয়ে যেন এই বসন্তে এক হয়ে যায়। বসন্ত হয়ত অনেকরই জীবনে প্রিয় রং নিয়ে আসে তেমনি আজ ও বলিউডের পর্দায় আজ সেই বসন্তের রঙ চির উজ্জ্বল।

আজ দোল পূর্ণিমা ।আর এই বসন্তে উৎসব বলতে যা বোঝায় তা হল দোল বা হিন্দি বলয়ে যাকে আমরা হোলি বলে থাকি। সেই হোলির মূহুর্ত বাস্তবিক জীবনে যেমন নিয়ে আসে নানা খুশির বাহার তেমনি বলিউডে হোলির উপর ভর করে তৈরি হয়ে এসেছে নানা রঙিন প্লট। যা আজও দর্শকদের বিশেষ আনন্দ দিতে বিশেষ সহয়তা করেছে । পরিচালকরা হোলির সেই দৃশ্যকে এক বিশেষ ভাবে উপস্থাপনা করে এসেছে তাদের বিভিন্ন ছবিতে।বলিউডে বিভিন্ন সময় এইরকম নানা ছবিতে হোলির সেই দৃশ্য উঠে এসেছে

সোলে সিনেমার “হোলি কি দিন” গানটির কথা মনে আছে যার মধ্যে ধমেন্দ্র ও হেমামালিনী ওরফে বীরু আর বাসন্তীর অসাধারন এক রসায়ন ফুটিয়ে তোলা হয়েছিল হোলির দিনকে কেন্দ্র করে।সেই সোলে সিনেমায় এক সময় দর্শকদের বিশেষ ভাবে আনন্দ দান করেছিল হোলির সেই দৃশ্য ।যার ট্রেড মার্ক হয়ে থাকবে গব্বরের আইকনিক ডায়লগ দিয়ে “হোলি কব হ্যায়” ।

বিখ্যাত সেই ডার সিমেমার কথা মনে আছে “আঙ্গ সে আঙ্গ লাগানা” গানের দৃশ্যে শাহরুখ প্রথমে রং দেওয়ার সুযোগ পায় কিরণ ওরফে জুহি চাওলাকে। শাহরুখ খান অভিনীত সেই ছবিতে হোলির দৃশ্য আজও দর্শকদের বিশেষভাবে নজর কারে।
হোলি আসবে আর “রং বরসে” গানের তালে অমিতাভ বচ্চনের সেই নাচের কথা মনে পরেবে না তা কখনো হয় । হলির সেই দৃশ্যে অমিতাভ আর রেখার অসাধারন কেমস্ট্রি ধরা পরেছিল ছবির বিভিন্ন দৃশ্যে ।বাগবান ছবিতে অমিতাভ ব্চ্চনের লিপে “হোরি খেল রঘুভেরা” গানের ছন্দে ফের জুটি বেঁধেছিলেন অমিতাভ আর হেমামালিনী । যেখানে হোলি উপলক্ষ্যে পরিবার নিয়ে দর্শকদের মধ্যে নিজেদের অনস্ক্রিন কেমেস্ট্রি ভাগ করেছিলেন বচ্চন ও হেমা। ছবিতে হোলির সেই দৃশ্য আজও প্রাসঙ্গিক।

বলিউডে হোলির বিভিন্ন মুহুর্তকে দর্শক এর আগে নানা ভাবে চাক্ষুস করলেও ,গোটা বলিউড জগত আজও ভলেনি “ইয়ে জাওয়ানি হে দিওয়ানির “ দীপিকা আর রনবীরের অনস্ক্রিন হোলির কেমেস্ট্রি। হোলির খেলার উপর ভর করে বানির ডাকে নয়না সাড়া দিয়েছিল তার ভালোবাসায়।

তাই বলিউডে হোলির সেই নজড় কাড়া দৃশ্য আজও প্রাসঙ্গিক বলে দাবি করে দর্শক মহল। ৮০ কিংবা ৯০ দশক হোক দর্শকদের মনরঞ্জনে বারবার পরিচালকেরা হোলি বিভিন্ন দৃশ্যকে নিজেদের ছবিতে শুধু মনরঞ্জনের জন্যই তুলে ধরেন নি। দর্শকদের মনে বিশেষ রং লাগাতে পরিচালকেরা এই হোলির দৃশ্যকে আজ সমান ভাবে গুরুত্ব দিয়ে আসছে। যা আজও সমান ভাবে প্রাসঙ্গিক ।


More Stories
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
বাংলা নববর্ষের ইতিহাস
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে