Home » সাংসদের গাড়ি লক্ষ্য করে বোমা,অল্পের জন্য প্রাণরক্ষা

সাংসদের গাড়ি লক্ষ্য করে বোমা,অল্পের জন্য প্রাণরক্ষা

সময় কলকাতা ডেস্ক :

বিজেপি সাংসদের গাড়ি লক্ষ্য করে বোমা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। শনিবার রাতে হরিণঘাটায় তাঁর গাড়ির ওপরে হামলার চেষ্টা চালায় দুষ্কৃতীরা।

কল্যাণী থেকে ‘দা কাশ্মীর ফাইলস’ মুভি দেখে বাড়ি ফিরে আসার পথে হরিণঘাটায় তাঁর গাড়ি লক্ষ্য করে নিক্ষেপ করা হয় একটি শক্তিশালী বোমা,  জানিয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি ও তাঁর সঙ্গীরা জানিয়েছেন,হরিণঘাটার শিমুলতলা এলাকায় হঠাৎ তাঁদের গাড়ি লক্ষ্য করে নিক্ষিপ্ত হয় একটি বোমা যা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গাড়ির পেছনে লাগে। জোরালো আওয়াজে কেঁপে ওঠে এলাকা। নিরাপত্তা রক্ষী ছিল না তার গাড়িতে, ছিলেন কয়েকজন দলীয় কর্মী । নিরাপদ দূরত্বে গাড়ির গতি থামিয়ে তাঁরা বিষয়টি বোঝার চেষ্টা করেন । তাঁরা দেখতে পান গাড়ির পেছনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সাংসদ জগন্নাথ সরকার ও তার দলীয় কর্মীদের কেউ আহত না হলেও বোমটি লক্ষ্যে স্থির থাকলে আরোহীদের প্রানহানি হতে পারত বলেই সাংসদ ও বিজেপি দলের পক্ষ থেকে জানানো হয়েছে । বিষয়টি পুলিশের নজরে আনা হচ্ছে।

About Post Author