সময় কলকাতা ডেস্ক: আমন ধানের পর একটু বাড়তি লাভের আশায় জমিতে আলু লাগিয়েছেন বহু চাষি। এবার জেলা জুড়ে আলুর রেকর্ড পরিমান ফলন হয়েছে। কিন্ত সারের গুণগত মান খারাপ হওয়ার জেলায় রেকর্ড পরিমানে আলুর ফলন হলেও ধাক্কা খেয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের শোভাবাড়ি এবং কৃষি বাগান এলাকা। এলাকার চাষিদের অভিযোগ, সারের গুণগত মান খারাপ হওয়ায় আলু বড় হয়নি। স্বাভাবিকভাবেই মার খেয়েছে তাঁদের ফলন।

স্থানীয় সূত্র জানা গিয়েছে, জলপাইগুড়ি সদর ব্লকের শোভাবাড়ি এবং কৃষি বাগান এলাকার একাধিক কৃষকের কয়েকশ বিঘা আলুর খেতের ফলন মার খেয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের দাবি, তাঁরা স্থানীয় একটি দোকান থেকে প্রতিবছরের মতোই সার কেনেন। ওই সার দিয়ে জমির মাটি তৈরি করে আলু লাগিয়েছিলেন। কিন্তু আলুর গাছ বড় হওয়ার পর তা মিইয়ে গেলেও মাটির নীচে আলু বড় হয়নি।চাষিদের দাবি, ওই নির্দিষ্ট দোকান থেকে নেওয়া কোম্পানীর সার যারা ব্যবহার করেছেন তাঁদের ক্ষেত্রেই এই সমস্য হয়েছে। ফলে চাষিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ক্ষতির মুখে পড়েছেন।

যদিও ওই সার ব্যবসায়ী সারের দুণগত মান খারাপ হওয়ার কথা মানতে চাননি। তাই ক্ষতিগ্রস্ত চাষিরা কৃষি দপ্তরে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন।জলপাইগুড়ি মহকুমার সহকারী কৃষি অধিকর্তা মাহাফুজ আহমেদ জানিয়েছেন, কৃষকরা লিখিত অভিযোগ জানালে তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।


More Stories
দত্তপুকুরের দম্পতির আত্ম*ঘাতী হওয়ার কারণ কী?
কুণাল ঘোষের গাড়ির উপর মারাত্মক হামলা , আহত কুণাল, অভিযুক্ত বিজেপি
রাজীব আউট দীপঙ্কর ইন -বারাসাত সহ ৭ জেলায় নতুন বিজেপি সভাপতি