Home » মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে প্রাণ গেল ঘুমন্ত বাবার!

মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে প্রাণ গেল ঘুমন্ত বাবার!

সময় কলকাতা ডেস্কঃঘুমন্ত অবস্থায় বাঁশ দিয়ে বাবার মাথায় আঘাত করে খুন করল ছেলে।শুক্রবার অর্থাৎ হোলির দিন মালদহের জেলার হরিশ্চন্দ্রপুর থানার  সুলতান নগরগ্রাম পঞ্চায়েত এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে।মৃত ওই ব্যক্তির নাম অতুল মহলদার(৫২)। তিনি পেশায়  দিনমজুর।এই ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মৃত ওই ব্যক্তির দুই ছেলে ও দুই মেয়ে।তাঁর ছোট ছেলে ভরত মহলদার দীর্ঘ দুই বছর ধরেই মানসিক ভারসাম্যহীন।পারিবারিক অস্বচ্ছলতার কারণে ওই যুবকের চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না ।হোলির দিন দুপুরে অতুলবাবু স্নান খাওয়া-দাওয়া করে নিজের ঘরেই ঘুমিয়ে ছিলেন।সেই সময় বাড়ির সদস্যরা সবাই বাড়িতেই ছিলেন।ছোট ছেলে স্নান করে এসে হঠাৎ করেই তাঁর ঘরে ঢুকে বাঁশ দিয়ে ঘুমন্ত অবস্থায় মাথায় আঘাত করে।ঘটনাস্থলেই মৃত্যু হয় অতুল বাবুর।আকস্মিক এই ঘটনার জেরে হতভম্ব হয়ে যায় পরিবারের অন্যান্য সদস্যরা।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।এরপর তাঁরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ইতিমধ্যেই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন।হরিশ্চন্দ্রপুর থানার কর্তব্যরত অফিসার বিকাশ হালদার জানান,অভিযুক্ত ছেলেটিকে সবরকম জিজ্ঞাসাবাদ করা হয়েছে,কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি।পাশাপাশি এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা সেদিকেও খতিয়ে দেখা হচ্ছে।

About Post Author