সময় কলকাতা ডেস্ক: নতুন চমক অপেক্ষা করছে বাঙালি দর্শকদের জন্য। হ্যারি পটারের গল্প আমাদের সকলেরই জানা। কিন্তু বাঙালি হ্যারি পটারের কথা শুনেছেন কি? অবাক হওয়ার কিছু নেই! অভিনেতা সোহম চক্রবর্তী গরমের ছুটিতে বাঙালি হ্যারি পটার হয়ে ম্যাজিক দেখাতে আসছেন দর্শকদের। ছবির নাম ‘কলকাতার হ্যারি’। ছবির পরিচালক রাজদীপ ঘোষ। এই ছবির হাত ধরেই প্রযোজনায় হাতেখড়ি সোহমের। আগামী ৬ মে মুক্তি পেতে চলেছে কলকাতার হ্যারি।
অনেক আগেই এই ছবির কথা জানিয়েছিলেন সোহম। এবার প্রকাশ্যে আনলেন এই ছবি মুক্তির তারিখ। কাহিনী সম্পর্কে জানা গিয়েছে, গল্পের কেন্দ্রে রয়েছেন হরিনাথ পাত্র নামে এক ব্যাক্তি, পেশায় প্রাইমারি স্কুলের একজন পুল কার চালক। তার নেশা হল ম্যাজিক দেখানো। তিনি হ্যারি পটারের ভক্ত। এই চরিত্রতেই দেখা যাবে সোহমকে। সোহমের বিপরীতে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে দেখা যাবে এই ছবিতে। অতিথি শিল্পী হিসাবে এই ছবিতে দেখা যাবে রাজ চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে রয়েছে বছর দশেকের তিতলি। যাকে নিয়ে সর্বদা চিন্তায় থাকে তার মা। রয়েছে শিশুশিল্পী ঐশিকা গুহঠাকুর। ম্যাজিক আর মজায় ভরপুর ছোটদের জন্য তৈরি এই ছবি।
বাঙালি হ্যারি পটারের কথা শুনেছেন কি?


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র