Home » হোলিকে কেন্দ্রকরে বোমাবাজি জগদ্দলে, ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাফ

হোলিকে কেন্দ্রকরে বোমাবাজি জগদ্দলে, ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাফ

সময় কলকাতা ডেস্ক: হোলি উৎসবকে কেন্দ্র করে ফের খবরের শিরোনামে অর্জুনগড় ভাটপাড়া বিধানসভা।হোলি খেলাকে কেন্দ্রকরে শনিবার দুপুরে ব্যাপক উত্তেজনা জগদ্দল থানার ১৮ নম্বর ওয়ার্ডের মেঘনা মোড়ের মজদুর ভবন সংলগ্ন এলাকা।অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ছেল নমিত সিং দলবল নিয়ে হোলিতে মত্ত যুবকদের ওপর হামলা চালায়। ছোড়া টালি ভাঙার আঘাতে জখম বিট্টু যাদব-সহ চারজন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হোলি উৎসবকে বানচাল করতে পরিকল্পনা মাফিক এই হামলা করা হয়েছে।

গণ্ডগোলের খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী।উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে জমায়েত হওয়া বাসিন্দাদের হটিয়ে দেয় পুলিশ।রুটমার্চ করে পরিস্থিতি সামাল দেয়। পাশাপাশি হোলি উৎসব পালন করাকে কেন্দ্র করে পিকে বিশ্বাস রোডে দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয় বোমাবাজিও। বোমাবাজির ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হন।ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ।

গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ভাটপাড়ার সাংসদ অর্জুন সিং।এই ঘটনায় শাসকদল ও পুলিশকে নিশানা করেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, য়ারা অন্যায় করছে হামলা চালাচ্ছে পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। উলটে নিরপরাধদের গ্রেপ্তার করছে।উৎসবের দিনেও কেন দফায় দফায় গণ্ডগোল।রাজনৈতিক হানাহানি ও হিংসা মিটিয়ে কবে ফের শান্তি ফিরবে ভাটপাড়া সেই অপেক্ষার এলাকার মানুষ।

 

About Post Author