সময় কলকাতা ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনীতির নিয়ন্ত্রক পুলিশ। কে চেয়াম্যান হবে কে কত টাকা দেবে, কাকে কত টাকার বিনিময়ে চেয়ারম্যান করতে হবে সবকিছুই ঠিক করে দিচ্ছে পুলিশ। পুলিশ ছাড়া দিদিমনির কাছে কোনও পথ নেই।শুক্রবার নিজের কার্যালয়ে হোলি উৎসবে অংশ নিয়ে বিস্ফোরক দাবি, ভাটপাড়ার বিজেপি সাংসদ অর্জুন সিয়ের। তিনি বলেন,রাজ্যের বিরোধী শূন্য পুরসভায় বোর্ড গঠন করতেও ১৪৪ ধারা জারি করতে হচ্ছে। রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় পৌঁছেছে। এখানে চলছে শুধু দিদির গোষ্ঠী আর ভাইপোর গোষ্ঠীর লড়াই।

হোলির সকালে সৌভ্রাতৃত্বের বার্তা দিয়ে বারাকপুরে সাংসদ অর্জুন সিং বিঁধলেন তৃণমুল কংগ্রেসের বাবুল সুপ্রিয়কে। বেইমান ও গদ্দার শব্দে বালিগঞ্জের তৃণমুল কংগ্রেস প্রার্থীকে বিদ্ধ করে অর্জুন সিং।তাঁর দাবি, উনি আসানসোল লোকসভায় দাঁড়ালে ভাল হত। প্রমান হয়ে যেত আসানসোলের মানুষ কাকে ভালবাসে।ব্যক্তি বাবুল না বিজেপি দলকে ।

রাজ্য জুড়ে শুক্রবার বাংলায় দোলের উৎসব হয়েছে।আজ হোলি।ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিপুল সংখ্যায় মানুষ হোলির উৎসবে মেতে ওঠেন।ভাটপাড়ায় বারাকপুরের সাংসদ অর্জুন সিং এদিন ভাটপাড়ায় নিজের দপ্তর শ্রমিক ভবনে হোলি উৎসবে সামিল হন। সাংসদকে সবাই আবিরে রাঙ্গিয়ে দিয়ে যাচ্ছেন।একটি চেয়ারে বসে হোলির রং মাখতে মাখতে রাজনীতির রং বদল নিয়ে বাবুল সুপ্রিয়কে কড়া বার্তা দেন তিনি।

অন্যদিকে সরাসরি নাম না করে মুখ্যমন্ত্রী ও অভিষেককে একহাত নিয়েছেন ব্যারাকপুরের সাংসদ। তিনি বলেন, পুরভোটের পর যত হিংসার ঘটনা ঘটছে তার পিছনে রয়েছে দিদি ও ভাইপোর গোষ্ঠী দ্বন্দ।তাঁর অভিযোগ, মোহনবাগানের মত ঐতিহ্যবাহী ক্লাবেও দিদির ভাইদের জায়গা করে দিতে শাসক দল মারামারি করছে, এটা বাংলার সংস্কৃতি নয় ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?