সময় কলকাতা ডেস্ক: দোকান থেকে কিনে আনা খাবারে বিষক্রিয়া। দোকান থেকে আনা সেই খাবার খেয়ে দু এক জন নয়, ধাপে ধাপে মৃত্যুর কোলে ঢুলে পড়তে হয়েছে ১৪ জনকে। গুরুতর অসুস্থ আরও ১৪ টি গরুকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করছেন গোপালক।একের পর এক গরু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের ভরতপুরের বারুইপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি দোকান থেকে গবাদিপশুর খাদ্য কিনে নিয়ে যান বারুইপুর এলাকার এক গোপালক। সেই খাওয়ার খাওয়ানোর পরেই ওই গোপালকের গোরুগুলি অসুস্থ হতে শুরু করে। তড়িঘড়ি গো পালকেরা গরুগুলিকে সুস্থ করতে চিকিৎসকের পরামর্শ নেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ধাপে মোট ১৪ টি গরুর মৃত্যু হয়।এখনও ১৪ টি গরুর চিকিৎসা চলছে।আচমকা গোপালকের অর্ধেকের বেশি গরু অসুস্থ হয়ে মারা যাওয়ায় কয়েক লক্ষ টাকা ক্ষতির মুখে পড়েছেন। এই অবস্থায় কিভাবে কি করবেন তা বুঝে উঠতে পারছেন না ওই গোপালক।


More Stories
আয়ুষ-দীপককে বুক দিয়ে আগলে রাখার প্রতিশ্রুতি আইসি সুবলের
জলে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে পাকড়াও হামিমের বান্ধবী ধৃত