সময় কলকাতা ডেস্কঃ রং খেলার জন্য প্রেমিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে।সোনারপুর থানা এলাকার ঘটনা।অভিযুক্ত ওই প্রেমিকের নাম অমিত হাজরা। এই ঘটনাকে কেন্দ্রকরে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়। রাতেই এই ঘটনার প্রতিবাদে অভিযুক্ত অমিত হাজরার বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে প্রেমিকা।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার হোলির দিন অভিযুক্ত অমিত রং খেলার জন্য তার প্রেমিকাকে বাড়িতে ডেকে নিয়ে যায়।এদিন অভিযুক্ত ওই যুবকের পরিবারের সকলের সাথেই রং খেলে প্রেমিকা।অভিযোগ,রং খেলা শেষ হওয়ার পর বিকেলের দিকে প্রেমিকা রং তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযোগ, ওই সময় অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় পরিবারের সবার সামনেই প্রেমিকাকে অকথ্য ভাষায় গালাগালি করে।এরপর ওই যুবতী প্রতিবাদ করতে গেলেই অভিযুক্ত যুবক এবং তাঁর দাদা মিলে মারধোর শুরু করে।পাশাপাশি আক্রান্ত ওই যুবতীর সঙ্গে থাকা অন্তসত্বা এক মহিলাকেও মারধরা করা হয় বলে অভিযোগ।এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।


More Stories
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের