Home » কার্গো জাহাজের ধাক্কায় ডুবল লঞ্চ !

কার্গো জাহাজের ধাক্কায় ডুবল লঞ্চ !

সময় কলকাতা ডেস্কঃ চোখের সামনে একটা গোটা লঞ্চ ডুবে গেল। তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার রইল না। ঠিক যেমনটা টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল সমুদ্রের মাঝে। অনেকটা প্রায় সেই রকমই।  ফের বাংলাদেশে শীতলাক্ষ নদীতে দুর্ঘটনা।  এই ঘটনায় মৃত হয়েছে ৪ জনের। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের শীতলাক্ষ নদীতে। গত বছর এই নদীতেই লঞ্চডুবিতে বহু মানুষের মৃত্যু হয়। এদিন বেলা দুটোর সময় দিকে শীতলাক্ষ নদীর মেহমুদনগর কলাবাগান এলাকায় রূপসী-৯ নামের কার্গোর ধাক্কায় অন্তত ৩০ জন যাত্রীসহ এমএল আশরাফউদ্দিন নামের লঞ্চটি ডুবে যায়। লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যাচ্ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত দুজন মহিলা, দুটি শিশু ও একজন পুরুষের দেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের নাম জানা গেছে। তাঁর নাম জয়নাল আবেদীন (৫০)।

 

যাত্রীবাহী একটি লঞ্চ নারায়ণগঞ্জে থেকে মুন্সিগঞ্জে দিকে যাচ্ছিলো। এমন সময় ওই লঞ্চটির পেছন থেকে আসছিল বিশাল এক কার্গো জাহাজ। হঠাৎই সেটি কাছে চলে আসায় চিৎকার শুরু করে দেয় লঞ্চ থাকা যাত্রীরা। কিন্তু  সেই চিৎকার কানে পৌছায়নি কার্গো জাহাজের নাবিকদের । শেষ রক্ষা না হওয়ায় প্রাণ বাঁচাতে জলে ঝাপ দিয়েছিলেন বেশ কিছু যাত্রী। ঘটনায় ইতিমধ্যে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

 

About Post Author