সময় কলকাতা ডেস্কঃ১৩৩ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল একটি চীনা বোয়িং ৭৩৭ বিমান। রয়টার্স জানিয়েছে পাহাড়ের কোলে আগুন লেগে যাওয়ার কারণেই বিমানটি ভেঙে পড়ে।
চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না (CAAC) জানিয়েছে, কুনমিং শহর থেকে গুয়াংঝু যাওয়ার সময় সোমবার ১৩২ জন যাত্রী নিয়ে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান দক্ষিণ চীনের পাহাড়ের ওপর ভেঙে পড়ে। চিনের সরকারি গণ মাধ্যম সিসিটিভি জানিয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছেছে।যদিও বিমানটির ভেঙে পড়ার কারণ সম্পর্কে কিছু বলা হয়নি।
চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না জানিয়েছে যে, উড়ানটি বিমান বন্দর ছাড়ার বেশ খানিকক্ষণ পর উঝো শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ১২৩ জন যাত্রী এবং নয়জন ক্রু ছিলেন। চিনের সংবাদমাধ্যম জানিয়েছে,”সিএএসি (CAAC)জরুরী ব্যবস্থা স্বরূপ ঘটনাস্থলে একটি ওয়ার্কিং গ্রুপ পাঠিয়েছে,”চলছে উদ্ধার কার্যও।
পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে যে বিমানটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। দুর্ঘটনার ফলে বিমানের আগুন নেভানোর আগেই পাহাড়ের গায়ে সমস্ত গাছ পুড়ে ছাই হয়ে যায়। সোমবার ওই উড়ানটি দুপুর ১টা ১১ মিনিটে শহর কুনমিং ছেড়েছিল। দক্ষিণ উপকূলে, গুয়াংঝুতে বিকাল ৩:০৫ মিনিট নাগাদ অবতরন করার কথা থাকলেও তার আগেই পাহাড়ের আগুন লেগে বিমানটি ভেঙে পড়ে ।

এভিয়েশন সেফটি নেটওয়ার্কের মতে, চীনের সর্বশেষ মারাত্মক জেট বিমান দুর্ঘটনাটি ঘটে ২০১০ সালে। চিনের হেনান এয়ারলাইন্সের একটি এমব্রেয়ার ই-১৯০ জেট বিমান। কম দৃশ্যমানতার কারণে ইচুন বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে বিমানটি। বিমানে থাকা ৯৬ জনের মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়।


More Stories
ভিনগ্রহী তত্ত্ব প্রমাণে ১৬২টি নতুন ফাইল প্রকাশিত
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত