সময় কলকাতা ডেস্ক: বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয়। সোমবার দলীয় কর্মীদের নিয়ে মিছিল করে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দেন । দেবাশিস কুমার, বৈশ্বানর চট্টোপাধ্যায় ও সুদর্শনা ঘোষকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তিনি বলেন, তাঁকে দায়িত্ব থেকে সরানোর সময় পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। আসানসোলের জন্য তিনি যা কাজ করেছেন, তা সেখানকার মানুষই জানেন। একইভাবে বালিগঞ্জের মানুষের জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন তৃণমূল প্রার্থী।বাবুল সাফ জানিয়েছেন আমি মাথা উঁচু করে থাকার লোক। তাই মেনে নিইনি। এখন পুরনো কথা উঠবে তাতে সমস্যা নেই।

প্রসঙ্গত, গানের জগত থেকে বিজেপির হাত ধরে রাজনীতিতে অভিষেক হয় বাবুল সুপ্রিয়ের। আসানসোল থেকে বিজেপির টিকিটেই পরপর দুবার সাংসদ হিসাবে নির্বাচিত হন। বিজেপি তাঁকে রাষ্ট্রমন্ত্রী করে। কিন্তু কয়েক মাস আগে দলের সঙ্গে বিরোধের কারণে পদ্ম শিবির ছেড়ে জোড়াফুল শিবিরে নাম লেখান। তার পরেই তৃণমূল তাঁকে প্রথম থেকেই বাড়তি গুরুত্ব দিচ্ছিল। আচমকা পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে ফাঁকা হয় বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র।তাই উপ নির্বাচনে শাসকের ভরসার কেন্দ্র বালিগঞ্জ বিধানসভা থেকে প্রার্থী করেছে।

করোনা বিধি মেনে এদিন গুটিকয়েক লোকজন নিয়ে মনোনয়নপত্র জমা দেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন, মেয়ে ও স্ত্রীকে নিয়ে আসতে পারলে ভালো হত কিন্তু কোভিড পরিস্থিতির জন্য তাদের নিয়ে আসার কোন পরিকল্পনা করিনি।গানের জগত ছেড়ে পদ্ম শিবিরে যোগদিয়ে রাজনীতিতে সফল হয়েছিলেন বাবুল। দলবদল করে ঘাসফুলে যোগ দেওয়ার পর ফের বালিগঞ্জের মানুষ তাঁকে সফলতার শিখরে পৌঁছাতে পারবে কি?


More Stories
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর