সময় কলকাতা ডেস্কঃ জন স্বাস্থ্যের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত ফার্মাসিস্ট কর্মীরা। অথচ তারাই আজ অবহেলিত অপমানিত। সেই অভিযোগের প্রতিবাদে সামিল হলেন জয়েন্ট ফোরাম অফ ফার্মাসিস্ট ওয়েস্ট বেঙ্গল শাখা। তাদের সবচেয়ে বড়ো অভিযোগ এই পেশার সঙ্গে যুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নতুন করে নাম নথি ভূক্ত বা রিনিউ করার জন্য অতিরিক্ত ফি দিতে বাধ্য করা হচ্ছে।যা অনেকের পক্ষেই দেওয়া সম্ভব নয়।একেই করোনা আর লকডাউনের জন্য অনেক মানুষ কাজ হারিয়েছেন। বেকার হয়ে এখনও কাজ পাননি অনেকেই। তার ওপরে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষ থেকে স্বল্প মাইনের ফার্মাসিস্টদের জীবন আজ অতিষ্ঠ।
এই পাহাড় প্রমান ফি বৃদ্ধি আগে কখনও হয়নি। ডাক্তার নার্স আয়ুর্বেদিক হোমিওপ্যাথি কাউন্সিলকেও ছাড়িয়ে গিয়েছে। জয়েন্ট ফোরাম অফ ফার্মাসিস্ট ওয়েস্ট বেঙ্গল শাখার সদস্যদের দাবি এই অস্বাভাবিক ফি বৃদ্ধির কোন কারণ ব্যাখ্যা করতে পারেনি কাউন্সিল। আন্দোলনকারিদের অনুমান স্বাস্থ্য দপ্তরকে ভুল বুঝিয়ে এই অনুমোদন নিচ্ছে কাউন্সিল।এই অভিযোগে জয়েন্ট ফোরাম অফ ফার্মাসিস্ট ওয়েস্ট বেঙ্গল শাখা আগামী ২৫ মার্চ বিধান নগরের করুণাময়ী বাস স্টপ থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত একটি মিছিল অভিযান শুরু করবে।
মূলত তাদের দাবি গুলি হলঃ
১. অবিলম্বে অতিরিক্ত ফি বৃদ্ধি কমাতে হবে ও আদেশনামা প্রত্যাহার করতে হবে
২.অবিলম্বে সমস্ত সরকারি ফার্মেসি কলেজে শিক্ককের শূন্য পদ পূরন করতে হবে
৩এইচআরবি-কে (HRB) ফার্মাসিস্টদের নিয়োগ পদ্ধতিতে অভিন্ন নীতি চালু করতে হবে


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী