সময় কলকাতা ডেস্কঃ পারিবারিক অশান্তির জেরে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল আত্মীয়ের বিরুদ্ধে। পাশাপাশি তাঁদের প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্রকরে জলপাইগুড়ির ময়নাগুড়ির থানার দোমহানি গ্রাম পঞ্চায়েতের কুমারপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,কুমারপাড়ার বাসিন্দা রণদীপ পাল।দীর্ঘদিন ধরেই তাঁর বেয়াইয়ের সঙ্গে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়েন।অভিযোগ,রবিবার ফের তাঁদের বচসা শুরু হয়। ওই সময় তিনি বেয়াইয়ের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।অভিযোগ এরপরেই রাত সাড়ে এগারোটা নাগাদ রণদীপ বাবুর বাড়িতে আগুন লাগিয়ে দেয় অভিযুক্ত ওই ব্যক্তি।এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রচুর ক্ষয়ক্ষতি হয় তাঁদের।আগুনে ভস্মীভূত হয়ে যায় গোটা ঘর শুদ্ধ আসবাবপত্র সহ প্রচুর টাকা ও জরুরি নথিপত্র।

সোমবার সকাল হতেই ওই ঘটনায় বেয়াইয়ের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় কয়েকজন সহ রণদীপবাবু। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পাশাপাশি এই ঘটনার নেপথ্যে আর কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী