জয়ন্ত দাস, বীরভূম, সময় কলকাতা: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের। পরীক্ষা বয়কটের দাবিকে সামনে রেখে সোমবার সকাল থেকেই ফের বৃহত্তর আন্দোলনে সামিল বিশ্বভারতীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। নতুন করে দেওয়া শিলেবাসে পরীক্ষা নিতে হলে দিন পিছিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা। এই ঘটনাকে কেন্দ্রকরে ফের উত্তেজনা বিশ্বভারতীতে। পড়ুয়াদের দাবি, আচমকা তাদের শিলবাস বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই সময় না পেলে পরীক্ষা দেওয়া সম্ভব নয়।

প্রসঙ্গত,তিন দফা দাবি নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ২৩ দিন ধরে চলছে আন্দোলন। এই তিন দফা দাবি দাওয়ার মধ্যে যেমন রয়েছে হোস্টেল খোলার দাবি, ঠিক তেমনি আবার রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার দাবি। এছাড়াও রয়েছে অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি-দাওয়া।বিক্ষোভে সামিল হওয়া পড়ুয়াদের অভিযোগ, তাঁদের যে অ্যাডমিট দেওয়া হয়েছে তাতে রেজিস্টেশন নম্বর নেই। সাদা কাগজে প্রিন্ট আউট করে দেওয়া হয়েছে।তাই কর্তৃপক্ষের গাফিলতির প্রতিবাদে সরব হয় ছাত্রছাত্রীরা।

অন্যদিকে অভিভাবক ও পড়ুয়াদের একাংশ পরীক্ষা দেওয়ার পক্ষে দাবি তুলেছেন।যা নিয়ে অভিভাবকদের সঙ্গে পড়ুয়াদের চরম বাকবিতণ্ডা শুরু হয় বিশ্বভারতী চত্বরে। সেই বাকবিতণ্ডা শেষ পর্যন্ত ধস্তাধস্তিতে পর্যন্ত গড়ায়। এই ঘটনায় এক পড়ুয়া আহত হন। পরীক্ষা দেওয়া এবং না দেওয়াকে কেন্দ্র করে রক্ত ঝরল বিশ্বভারতীতে। কিন্তু আর কতদিন এভাবে অচলঅবস্থা চলবে বিশ্বভারতীতে তা নিয়ে প্রশ্ন তুলছেন পড়ুয়াদের একাংশ ও অভিভাবকরা। তাঁদের দাবি, কবিগুরু প্রাঙ্গনে অচলঅবস্থা কাটাতে দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী