Home » আমডাঙায় তৃণমূল আইএসএফ সংঘর্ষ, আহত ১০

আমডাঙায় তৃণমূল আইএসএফ সংঘর্ষ, আহত ১০

সময় কলকাতা ডেস্ক : দল বদল করতে চাপ দেওয়ার অভিযোগ ও পালটা অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর। এই ঘটনাকে কেন্দ্রকরে সংঘর্ষে জড়াল তৃণমূল আইএসএফের সমর্থকেরা। দু দলের রাজনৈতিক সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল আমডাঙার কুমারদুনী গ্রাম। সংঘর্ষের সময়ে বোমাবাজি ও গোলাগুলির অভিযোগ ওঠেছে উভয় পক্ষের বিরুদ্ধে। সংঘ্ষের ঘটনায়  আহত হন কমপক্ষে ১০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমডাঙার বিশাল পুলিশ বাহিনী।


দুপক্ষের সংঘর্ষের ঘটনায়  গুলিবিদ্ধ হন এক তৃণমূল সমর্থক। গুরুতর জখম তৃণমূল সমর্থকের নাম মহম্মদ রবিউল মন্ডল । তাঁকে লক্ষ করে বোমা ও গুলি ছোড়ার অভিযোগ ওঠে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । গুলিবিদ্ধ অবস্থায় আহতকে হাসপাতালে ভর্তি করা হলে তিনি জানান ঘটনায় আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে প্রাণে মারতে গুলি চালায়। পাশাপাশি ধারালো অস্ত্রদিয়ে দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে।

যদিও তৃণমূল কংগ্রেসের দিকে পালটা অভিযোগ তুলেছে আইএসএফ।  গুরুতর জখম আইএসএফের এক সদস্য বলেন, আমাকে জোর করে তৃণমূলে যোগদান করতে বলা হয়।কিন্তু ওদের কথামতো দলবদল না করায় দুষ্কৃতীরা বেধড়ক মারধোর করে মাথা ফাটিয়ে দেয়।আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে উপস্থিত হয় আমডাঙা থানার পুলিশ ।

About Post Author