সময় কলকাতা, অমলেন্দু মন্ডল: দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে মৃত্যু হল তৃণমূল কংগ্রেসের এক উপ-প্রধানের। বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লকের বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের মৃত্যু হল দুষ্কৃতীদের ছোঁড়া বোমায়। ভাদু শেখের বাড়ি বীরভূমের রামপুরহাট থানার বকটুই গ্রামে। এ দিন, এলাকারই একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন তিনি। আচমকাই সেই সময় কিছু দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়। তাকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে গুরুতর ভাবে আহত হন ভাদু শেখ। রক্তাক্ত অবস্থায় তাকে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
2021 সালে ভাদু সেখের ভাই বাবর শেখকে প্রকাশ্যেই গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ভাদু শেখকে লাগাতার হুমকি দিচ্ছিল দুষ্কৃতীরা। সেই দুষ্কৃতীরাই বোমা মেরে ভাদু শেখকে খুন করেছে সেই দুষ্কৃতীরাই বলে দাবি এলাকার বাসিন্দাদের। বোমা ছুঁড়ে তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ঘটনায় ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বকটুই গ্রামে। ঘটনা তদন্তে নেমেছে রামপুরহাট থানার পুলিশ। দুষ্কৃতীদের সন্ধানে এলাকায় চলছে ব্যাপক তল্লাশি ।


More Stories
সিভিক ভলেন্টিয়ারের ধ*র্ষণের শিকার মহিলা সহকর্মী
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে