সময় কলকাতা, অমলেন্দু মন্ডল: দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু সেখের মৃত্যুর পরই এলাকায় মৃত্যুর মিছিল। ছোট আঙারিয়া স্মৃতিকে উস্কে দিয়ে সোমবার রাতে বগটুই গ্রামে একটি বাড়িতে আচমকাই হামলা করে দুস্কৃতীকারীরা। বাড়ির মধ্যে তখন বহু মানুষ ঘুমে নিমগ্ন। বাইরে থেকে লাগিয়ে দেওয়া হয় আগুন। পাশাপাশি ব্যাপক বোমাবাজি করে দুস্কৃতীকারীরা।
ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে বাড়ির ভেতর আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দশজনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।
ভাদু সেখের মৃত্যুর ঘটনার সঙ্গে এই ঘটনা কোন যোগসূত্র আছে কিনা সে ব্যাপারেও তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনাস্থলে এসে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী এবং বীরভূম জেলার পুলিশ সুপার ।ঘটনাস্থলে আসছে সিআইডির তদন্তকারী দলও। ঘটনাস্থলে আসা দমকল কর্মীদের মতে এখনও পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে মহিলা ও পুরুষ কয়জন রয়েছে তা শনাক্ত করার কোন উপায় নেই। উপ-প্রধান খুন পাশাপাশি এই ১০ জনের মৃত্যু নিয়ে রাজ্যের নিরাপত্তা নেই বলে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বীরভূম জেলার বিজেপির সভাপতি ধ্রুব সাহা।
বগটুই গ্রামের এই ঘটনার সঙ্গে রাজনীতির কতটা যোগ আছে ইতিমধ্যেই সে বিষয়ে শুরু হয়েছে চাপানউতোর। কারা ঘটাল এই ঘটনা এবং কি কারণে ঘটল ভাদু সেখের মৃত্যু সঙ্গে এই ঘটনার কোন সংযোগ আছে কিনা সমস্ত বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনাস্থলের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়েছে রাজ্যের নগর ও পুর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।
‘ছোট আঙারিয়া’ স্মৃতি উস্কে দিল রামপুরহাটের ১০ জনের মৃত্যু


More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?