Home » নাইন এম এম পিস্তল হাতে কৌশিক গঙ্গোপাধ্যায়, কিন্তু কেন?

নাইন এম এম পিস্তল হাতে কৌশিক গঙ্গোপাধ্যায়, কিন্তু কেন?

সময় কলকাতা ডেস্কঃ ফের ওয়েব সিরিজে কৌশিক গঙ্গোপাধ্যায়। কিন্তু এই ছবিতে কোন অবতারে দেখা যাবে অভিনেতা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে। সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত এবং মিল্কি ওয়ে প্রযোজিত ‘প্র্যাঙ্কেনস্টাইনে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে দীপ দে, শ্রীতমা দে, ঈপ্সিতা কুণ্ডু, রেমো, ভাস্কর দত্ত, রোহিনী চট্টোপাধ্যায়, সোমনাথ ভট্টাচার্য, প্রিয়দর্শিনী দাসগুপ্ত ও অয়ন্তিকা পালকে। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। চলতি বছরের এপ্রিল মাসে ‘ক্লিক’ ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজটি। সিরিজে এক রহস্যময় প্রৌঢ়ের চরিত্রে অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। প্রকাশ্যে এসেছে তাঁর লুকও। সাদা পাঞ্জাবির ওপর কালো শাল, হাতে নাইন এম এম পিস্তল। কখনও তাঁর হাতে, আবার কখনও বাজারের থলিতেও দেখা গিয়েছে পিস্তল।

গল্পটা ‘প্র্যাঙ্ক’ ভিডিও তৈরি করা একটি দলকে নিয়ে। এই প্র্যাঙ্কস্টার দলের নাম ‘প্র্যাঙ্কেনস্টাইন’। এই বছর মুম্বই শহরে আয়োজিত হওয়া ইউটিউব ফ্যানফেস্টে তারা আমন্ত্রিত হয়। সেই আনন্দ উদযাপন করতে তারা কলকাতার উপকণ্ঠে এক শতাধিক বছর প্রাচীন রাজবাড়িতে রাত কাটানোর উদ্দেশ্যে গিয়ে উপস্থিত হয় চার বন্ধু, রুবেন, ভিকি, শিরিন এবং আরু। সেখানেই তাঁদের দর্শন হয় এক অদ্ভুত দেখতে প্রৌঢ়ের। নিতান্তই ছা-পোষা নিরীহ মধ্যবিত্ত বাঙালির মতো দেখতে। অথচ, তার হাতে ৯ এমএমের একটি পিস্তল!

 

প্রৌঢ় নিজেকে এই প্র্যাঙ্কস্টার গ্রুপের একজন একনিষ্ঠ ভক্ত বলে দাবি করেন। তাদের সামনে একটি অদ্ভুত প্রস্তাব রাখেন। প্রৌঢ়র পরিকল্পনামাফিক একটি প্র্যাঙ্ক সেই রাতেই করতে হবে তাঁদের। তবেই তাঁদের মুক্তি মিলবে প্রৌঢ়র হাত থেকে। উপায় না দেখে রুবেন, শিরিন এবং ভিকি বেরিয়ে পড়ে প্রৌঢ়র ইচ্ছাপূরণের উদ্দেশে। আর এদিকে আরু জামিন হিসেবে রাজবাড়িতেই প্রৌঢ়র হাতে বন্দি থাকে। এরপর একটি খুন আর ক্রমশ জড়িয়ে পড়া রহস্যের জাল। চার বন্ধুর কী মুক্তি মিলবে ওই প্রৌঢ়ের হাত থেকে? তার উত্তর পাওয়া যাবে এপ্রিলেই।

About Post Author