Home » বিনোদনের জগতে ফের নক্ষত্রপতন, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

বিনোদনের জগতে ফের নক্ষত্রপতন, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

সময় কলকাতা ডেস্ক: ফের নক্ষত্রপতন। বিনোদন জগতে শোকের ছায়া। অকালে চলে গেলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তার এই হটাৎ মৃত্যু মেনে নিতে পারছে না তার পরিবার ও টলিপাড়া।রাত ১ টা নাগাদ বাড়িতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন প্রবাদপ্রতিম অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।

সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার রাতেও শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন অভিনেতা। শুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে চাওয়া হলেও রাজি হননি অভিনেতা। বাড়িতেই চিকিৎসা করাতেই চান বলে জানান তিনি নিজেই। বাড়িতে চিকিৎসা চলাকালীন রাত একটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিউড।

প্রসঙ্গত, ১৯৬৪ সালের ৩ এপ্রিল জন্ম। পথভোলা ছবির মধ্যে দিয়ে তার প্রথম অভিনয় জগতে আত্মপ্রকাশ। তার একাধিক সিনেমা দর্শকের মন কেড়ে নিয়েছে তার মধ্যে বিশেষ কিছু সিনেমা হল, মায়ার বাঁধন, জয়বাবা ভোলানাথ, মায়ের আঁচল, গীত সংগীত, সুজন সখী, সখি তুমি কার, তুফান। অত্যন্ত জনপ্রিয় মুখ অভিষেক চট্টোপাধ্যায়। তারপর অনেকটা সময় সিনেমা জগৎ থেকে দূরে চলে গিয়েছিলেন তিনি ধারাবাহিকের মধ্যে দিয়ে আবার ফিরে আসেন দর্শকের সামনে। সম্প্রতি, খরকুটো সিরিয়ালে দেখা গিয়েছে তাকে দর্শকদের মন জয় করতে বেশি সময় লাগেনি তার। তার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না সংস্কৃতি মহল।

 

 

About Post Author