Home » টিফিনের খরচ বাঁচিয়ে মুখ্যমন্ত্রীর মূর্তি, অভিনব উদ্যোগ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর

টিফিনের খরচ বাঁচিয়ে মুখ্যমন্ত্রীর মূর্তি, অভিনব উদ্যোগ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর

সময় কলকাতা ডেস্ক : মুখ্যমন্ত্রীকে দেবতার আসনে বসিয়েছেন এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী দেবাংশু পাল।তাই নিজের টিফিনের খরচ বাঁচিয়ে মুখ্যমন্ত্রীর মূর্তি তৈরির জন্য মৃৎশিল্পীকে বরাত দিয়েছে উচ্চ মাধ্যমিকের ওই পরীক্ষার্থী।ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে। প্রতিবেশী ভাইয়ের আবেদনে সাড়া দিয়ে মূর্তি তৈরির কাজ প্রায় শেষের পথে। তবে ভাইয়ের এই বরাতের জন্য কোনও পারিশ্রমিক নেবন না বলেই জানিয়েছেন মৃৎশিল্পী নয়ন পাল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অগাধ শ্রদ্ধা দেবাংশুর। তার ইচ্ছে ২ এপ্রিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে মুখ্যমন্ত্রীর একটি মূর্তি বানিয়ে বাড়িতে আনবে।পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্যান্য দেবতার মতো ওই মূর্তিতে প্রনাম করে আশীর্বাদ নিয়ে পরীক্ষা দিতে যেতে চায়। তাই শিল্পীর পাশাপাশি নিজেও মূর্তির রূপ দিতে হাত লাগাচ্ছে দেবাংশু।

 

দ্বাদশ শ্রেণির ছাত্রের মুখ্যমন্ত্রীর প্রতি এই ভক্তিকে দেখে মুগ্ধ রাজনৈতিক মহল। তার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার।রাজ্য সরকার সবুজ সাথী থেকে স্টুডেন্ট ক্রেডিট সবই মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে ছাত্র-ছাত্রীদের স্বার্থে বিভিন্ন প্রকল্প  চালু করেছে ।বর্তমানে ছাত্রছাত্রীদের কাছে মুখ্যমন্ত্রী একজন আদর্শ। পাশপাশি তিনি ওই পড়ুয়াকে ধন্যবাদ জানিয়েছেন।

About Post Author