সময় কলকাতা, জয়ন্ত দাস, বীরভূম : রামপুরহাটের পৌঁছে সেখান থেকে তিনি সড়ক পথে বগটুই গ্রামে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই গাড়িতে ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।সেখানে তিনি পৌঁছে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। ঘটনা স্থলে পৌঁছে মুখ্যমন্ত্রী বলেন ‘বগটুইয়ে হত্যার পিছনে বড় ঘটনা আছে’, কে কে আছে, পুরোটা দেখতে হবে। বহিরাগত আছে কিনা, সেটাও দেখতে হবে পুলিশকে। তিনি বলেন, “পুলিশের তদন্ত চলবে নিজের মতো। তাতে আমি হস্তক্ষেপ করব না। দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। যে পুলিশ আধিকারিকরা যুক্ত আছেন, তাঁদেরও রেয়াত করা হবে না। আমি দেখতে চাই যে, পুলিশ এমন শাস্তি নিশ্চিত করবে যে অন্যেরা এরকম ঘটনা ভাবতেও পারবে না।
ঘটনাস্থল থেকে তিনি কড়া ভাষায় বলেন “ব্লক সভাপতিকে গ্রেপ্তার করা হবে। এসডিপিও, আইসি, ডিআইজির তাঁদের দায়িত্ব পালন করেনি, তাঁদের কঠোর শাস্তি চাই। যেখানে পালাক তাদের ধরে নিয়ে আসতে হবে। তৃণমূলের ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতার করবে পুলিশ, নির্দেশ দেন মমতা। তিনি বলেন, ‘‘হয় আনারুলকে আত্মসমর্পণ করতে হবে না হলে যেখান থেকে হোক গ্রেফতার করতে হবে। ঘটনাস্থলে দাঁড়িয়েই তিনি ঘোষণা করেন ক্ষতিপূরণেরও। বলেন, “জীবনের বিকল্প হয় না। তবু পুড়ে যাওয়া বাড়ির জন্য ১ লক্ষ টাকা। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্যকে চাকরিও দেওয়া হবে।।”
এদিন ঘটনাস্থল থেকেই ৮ জনের পরিবারকে পাঁচ লক্ষ টাকার চেক বিলি করেন মুখ্যমন্ত্রী। স্বজনহারা পরিবারের তরফ থেকে জানান হয়, ১ লক্ষ টাকায় বাড়ি তৈরি সম্ভব নয়। তাই সঙ্গে সঙ্গে সেই আর্থিক সাহায্য বাড়িয়ে ২ লক্ষ টাকা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি এক মহিলার চিকিৎসার দায়িত্ব নেবে রাজ্য সরকার, ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
ঘটনাস্থলে দাঁড়িয়ে তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন, তিনি বলেন পুরো বাংলা তল্লাশি চালান, বোমা-বন্দুক সব উদ্ধার করতে হবে। যেখানে বোমা তৈরি করা হচ্ছে, যন্ত্রপাতি আছে, তা উদ্ধার করা করতে হবে।এদিন মুখ্যমন্ত্রীর সামনেই জ্ঞান হারান ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী নিজের বোতল থেকে জল ঢেলে দিলেন তাঁর মাথায়। মুখ্যমন্ত্রীকে দেখে তাঁর সামনেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। স্বজনহারাদের আশ্বাস দেন মমতা।


এদিন মুখ্যমন্ত্রীর সামনেই জ্ঞান হারান ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী নিজের বোতল থেকে জল ঢেলে দিলেন তাঁর মাথায়। মুখ্যমন্ত্রীকে দেখে তাঁর সামনেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। স্বজনহারাদের আশ্বাস দেন মমতা।
More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?