Home » দেখা নেই বিজেপি বিধায়কের, ক্ষোভ বাড়ছে বালুরঘাটে

দেখা নেই বিজেপি বিধায়কের, ক্ষোভ বাড়ছে বালুরঘাটে

সময় কলকাতা ডেস্ক:   ভোট প্রচারে এলাকার উন্নয়ন, মানুষের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি প্রার্থী অশোক লাহেড়ি।তা শুনে বিশিষ্ট অর্থনীতিবিদ অশোকবাবুর উপর ভরসা করেছিলেন বালুরঘাটের বাসিন্দারা।কিন্তু  বিধানসভা ভোটে জেতার পর প্রায় এক বছর হতে চললেও বালুরঘাটে সেভাবে দেখা মেলে না বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর।ফলে বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের। তাঁদের অভিযোগ ভোট প্রচারে বেরিয়ে  অশোকবাবু পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বাস্তবে তিনি কোনও প্রতিশ্রুতিই পালন করেন নি।

বিধায়ক এলাকায় না থাকায় সাধারণ মানুষকে সার্টিফিকেট নিতে ব্যাপক সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। স্টেট বাসস্ট্যান্ডে বিধায়কের একটি অফিস রয়েছে। যদিও সেটি নিয়মিত খোলা হয় না বলে অভিযোগ বাসিন্দাদের। অনেকে জানেনই না কোথায় সেই অফিস রয়েছে। ফলে জেলা কার্যালয়ে গিয়ে সই, শংসাপত্রের জন্য হন্যে হয়ে ঘুরতে হয় বাসিন্দাদের। অভিযোগ, ভোটের আগে এলাকায় প্রচারে বেরিয়ে অশোকবাবু মানুষের উন্নয়নের কথা বিধানসভায় তুলে ধরার আশ্বাস দিয়েছিলেন। বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়াবেন বলে জানিয়েছিলেন। কিন্তু ভোটে জেতার পর এলাকার মানুষের সমস্যা মেটানো তো দূরে থাক, এখন তাঁকে বালুরঘাটে ই দেখা যায় না। কোথায় গেলে তাঁর দেখা মিলবে, দলের নেতারাও তা ঠিক করে বলতে পারেন না। ফলে বিধায়কের সঙ্গে যোগাযোগ করাই কঠিন হয়ে উঠেছে বিধানসভা এলাকার বাসিন্দাদের। মাঝেমধ্যে সংবাদমাধ্যমের সামনে এসে অশোকবাবু অর্থনীতি নিয়ে নানা বক্তব্য রাখলেও বালুরঘাট বিধানসভা এলাকার সমস্যা ও উন্নয়ন নিয়ে সেভাবে তাঁকে কখনও সরব হতে দেখা যায়নি। এনিয়ে বালুরঘাটের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

যদি মানুষ গ্রহণ না করেন, তাহলে বছরে কিছু সপ্তাহ এখানে থাকবেন তিনি। মানুষ প্রত্যাখান করলেও তিনি আসবেন।তাঁর এই প্রতিশ্রুতিকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা বিমান দাস বলেন, মানুষ ওদের ভরসা করেছিল এখন বুঝতে পারছেন তাঁদের সিদ্ধান্ত ভুল ছিল।যদিও বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর দাবি, বিধায়কের সংশাপত্র বা পরিষেবা পেতে সাধারণ মানুষের কোনও অসুবিধা হচ্ছে না।

About Post Author