সময় কলকাতা ডেস্ক : যক্ষ্মা নিয়ে সচেতনতা বাড়াতে মধ্যমগ্রামে অভিনব মিছিলের আয়োজন করল পুরসভা। বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সচেতনতার বার্তা দিতে রাস্তায় নামেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। প্রতিবছর ২৪ মার্চ দিনটিতে বিশ্ব জুড়ে যক্ষ্মা দিবস পালন করা হয়। সচেতনতার পাশাপাশি সমগ্র বিশ্বকে কিভাবে যক্ষ্মা মুক্ত করা যাবে সে বিষয়েও বিশেষ বার্তা দেওয়া হয় এই দিনটিতে । তাই এই বিশেষ দিনে যক্ষা নিয়ে সচেতনতা প্রসারে এক বর্ণাঢ্য পদয়াত্রার আয়োজন করা হয় মধ্যমগ্রাম জুড়ে।

বৃহস্পতিবার মিছিলে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পুরসভার পৌর প্রধান নিমাই ঘোষ সহ ওই পুরসভারই উপ পৌরপ্রধান প্রকাশ রাহা এছাড়াও মিছিলে অংশগ্রহন করেন পুরসভার ২৮ টি ওর্য়াডের অন্যান্য স্বাস্থ্য কর্মীরা।

মধ্যমগ্রাম পুরসভার উপ পৌরপ্রধান প্রকাশ রাহা বলেন, রাজ্যে জুড়ে বাংলার স্বাস্থ্য ব্যাবস্থা অনেক উন্নত। যেখানে গুজরাট কিংবা কেরলে প্রতি হাজার জনে তিনশ থেকে সাড়ে তিনশ জন মানুষ যক্ষ্মায় আক্রান্ত হন সেখানে বাংলার পরিসংখ্যান বলছে প্রতি হাজার জনে মাত্র একশ থেকে দেড়শ জন যক্ষ্মায় আক্রান্ত হন। বাংলার চিকিৎসা পরিষেবায় অন্যান্য রাজ্যের তুলনায় অনেক এগিয়ে। পাশাপাশি তিনি এও বলেন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত। তাই যক্ষ্মা রোগীকে দূরে না সরিয়ে আমাদের পাশে দাড়াতে হবে।এদিন এই মিছিল বিভিন্ন ওয়ার্ড ঘুরে অবশেষে মধ্যমগ্রাম পুরসভার সামনে এসে শেষ হয়।


More Stories
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের