সময় কলকাতা ডেস্কঃ রাজনৈতিক প্রতিহিংসার আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে বগটুই। রাজ্য সরকার চায় গ্রাম ছাড়ারা দ্রুত গ্রামে ফিরুক।আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হোক শান্ত বগটুই।উপ প্রধান ভাদু শেখ খুনের পর পরই এই গ্রামে ১০ টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।সেই আগুনে ২শিশু সহ আট জনের মৃত্যু হয়।আতঙ্কে বহু মানুষ গ্রাম ছাড়া হয়।বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বগটুই গ্রামে যান। প্রশাসন নিরাপত্তা দিয়ে আগুনে পুড়ে যাওয়া পরিবারের সদস্যদের নিয়ে আসে মুখ্যমন্ত্রীর কাছে।রাজ্যের প্রশাসনিক প্রধানকে সামনে পেয়ে নিজেদের দূর্ভাগ্যের কথা উজাড় করে জানান তাঁরা।মুখ্যমন্ত্রীকে বলেন, পোড়া বাড়িতে থাকবেন কি করে তাঁরা।বগটুই গ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেন যত দ্রুত সম্ভব বগটুই আগুনে পুড়ে যাওয়া বাড়িগুলি পুন নির্মাণ করে দিতে হবে। সেই মত মুখ্যমন্ত্রী ১০ টি পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও ঘর তৈরির জন্য ২ লক্ষ টাকা বরাদ্দ করেন৷

শুধু তাই নয় ঘটনার পর থেকেই গ্রামছাড়া আগুনে পুড়ে যাওয়া পরিবারের সদস্যরা। এদিন মুখ্যমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়ে গ্রামে ফেরাতে ও নিরাপত্তা দেওয়ার আর্জি জানান নিহতের পরিজন।পাশাপাশি, পোড়া ঘরগুলি বাসযোগ্য কিনা প্রশাসনকে খতিয়ে দেখার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যতদিন না নতুন ঘর তৈরি হচ্ছে বা ঘর সংস্কার হচ্ছে ততদিন যাতে ঘরছাড়া মানুষগুলি তাঁদের বাড়িতে বাস করতে পারে তার ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি।একই সঙ্গে গ্রামের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম ছাড়তেই বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, ডিআইজি (পশ্চিমাঞ্চল) সঞ্জয় সিং ও বীরভূম পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী গ্রামে যান।খতিয়ে দেখেন বকটুই গ্রামের নিরাপত্তার বিষয়টি।এই দিন পুলিস কর্তা মুখ্যমন্ত্রীর নির্দেশমত পোড়া ঘর গুলির পরিস্থিতি খতিয়ে দেখেন৷একই সঙ্গে গ্রামের নিরাপত্তায় এক ডিএসপির নেতৃত্বে মোট ৫৮ জন পুলিশ কর্মী মোতায়েন করা হয়। পরিস্থিতি স্বাভাবিক স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পুলিশকর্মীরা গ্রামের নিরপত্তার দায়িত্বে থাকবেন।পাশাপাশি ওই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার পর যাঁরা আতঙ্কে গ্রাম ছেড়েছেন তাঁদের দ্রুত গ্রামে ফেরানোর ব্যবস্থাও শুরু করা হয়েছে প্রশাসনের তরফে।


More Stories
অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ
মুখে জ্বলন্ত সিগারেট সহ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী
প্রকৃতির প্রতিশোধ, বালি-মাফিয়াদের ট্রাক্টরকে গিলে ফেলল নদী