সময় কলকাতা ডেস্কঃ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মালদহের কালিয়াচক। বিস্ফোরণে প্রাণ গেল তিন বছরের শিশুর। শনিবার সকালের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের বিশেষজ্ঞ দল। সাতসকালের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।

মালদহের কালিয়াচক থানার যদুপুর নয়াগ্রাম এলাকায় হাবিবুর শেখের বাড়ি। পেশায় দিনমজুর ওই ব্যক্তির বাড়িতেই এদিন সকালে ঘটে বিস্ফোরণ। কেঁপে ওঠে গোটা এলাকা। পরিবারের দাবি, রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানেই ছিল তিন বছরের শিশু পারভেজ শেখ। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় আহত শিশুকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষাণা করে। মৃতের পিসি মুনজেরিনা খাতুন জানান, রান্নাঘরে তাঁর সঙ্গে পারভেজও ছিল। তিনি খানিকক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন সেই সময় এই ঘটনাটি ঘটে।

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এতটাই যে উড়ে গিয়েছে বাড়ির ছাদ।বাড়ির দেওয়ালের একাংশেও ফাটল ফাটল ধরেছে। তবে গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ নাকি অন্য কোনও কারণ রয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বিস্ফোরণের উৎস খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।


More Stories
শ্রমিক যোগানের নামে মানব পাচার, চক্রের সন্ধানে এনআইএ, ধৃত এক অভিযুক্ত
মুখে জ্বলন্ত সিগারেট সহ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী
প্রকৃতির প্রতিশোধ, বালি-মাফিয়াদের ট্রাক্টরকে গিলে ফেলল নদী