সময় কলকাতা ডেস্ক: গভীর রাতে বাইক নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় এক পাচারকারীকে গ্রেপ্তার করল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।শুক্রবার রাতে স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোষ্টে ১১২, নম্বর ব্যাটালিয়নের কর্মরত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা পাপাই গাজী নামে ওই পাচারকারীকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে প্রায় সাড়ে ৫ কেজি রুপোর গয়না উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। পাচারে অভিযুক্ত ওই যুবকের সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে।

পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে পাপাই গাজি নামে ওই যুবক বাইকে হাকিমপুর চেকপোষ্টের কাছে ঘোরাঘুরি করছিল।সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়।তাকে জেরা করার পর বাইকের সিটের নিচে থেকে ৫, কেজি ৫০০, গ্রাম রুপার গহনা পাওয়া যায়। যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। এরপরেই পাপাইকে গ্রেপ্তারের পাশাপাশি গয়না ও তার বাইকটি আটক করা হয়।সীমান্তরক্ষী বাহিনীর, প্রাথমিক অনুমান রুপার গহনাগুলি বাংলাদেশে পাচার করার জন্য ওই যুবক নিয়ে এসেছিল।পাপাইয়ের সঙ্গে আন্তর্জাতিক কোনো পাচার চক্রের যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ। উদ্ধার হওয়ার রুপোর গহনাগুলো তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেয়া হয়েছে।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!