সময় কলকাতা ডেস্কঃ তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। ভাবছেন এই গরমে নিজের ঘরকে এসি ছাড়া কিভাবে ঠাণ্ডা রাখবেন। কিন্তু জানেন কি এসি না চালিয়েই ঘর ঠান্ডা রাখা যায়? তাহলে জেনে নিন প্রাকৃতিক উপায়ে ঘর ঠাণ্ডা রাখার কিছু কৌশল।

ঘরের জানলায় আমরা অনেক সময়েই হালকা রঙের পাতলা পর্দা ব্যবহার করে থাকি। কিন্তু গরমকালে এগুলো বেমানান। ঘরে রোদ আটকানোর জন্য ভারী পর্দা অত্যন্ত প্রয়োজনীয়। জানলায় মাদুরের পর্দাও রাখতে পারেন। এতে ঘর ঠান্ডা থাকবে। দক্ষিণ ও পশ্চিম দিকে জানলা থাকলে দুপুরের দিকে অবশ্যই পর্দা দিয়ে রাখবেন।বিকেলের পর থেকে বাইরের তাপমাত্রা কমতে থাকে। সেই সময় জানলা-দরজা খুলে রাখুন। ঘরে হাওয়া-বাতাস ঢুকলে একটু পরে ঘর ঠান্ডা হয়ে আসবে।

গরমের সময় নিয়মিত বিছানার চাদর পরিবর্তন করলে শুধু ঠাণ্ডা নয়, মানসিকভাবেও ফ্রেশ লাগে। আর সাদা বা হালকা রঙের সুতির চাদর ব্যবহার করলে বিছানা ঠান্ডা থাকে।পূর্ব ও পশ্চিম দিকে জানলা থাকলে সানশেড লাগান। ঘরে বেশিক্ষন আলো জ্বালিয়ে রাখলে গরম বাড়বে। এই সময় খুব প্রয়োজন না হলে বেশি আলো জ্বালাবার দরকার নেই। নাইট ল্যাম্প বা টেবিল ল্যাম্প ব্যবহার করুন।

ঘরের ছাদ সাদা রঙে রং করতে পারেন। এর ফলে সূর্যের আলো কম শোষিত হবে, অধিকাংশ সূর্যের আলো প্রতিফলিত হয়ে যাবে। ফলে, স্বাভাবিকভাবেই ঠান্ডা থাকবে ঘর।আপনার ঘরকে ঠাণ্ডা রাখার জন্য ঘরের চারপাশে গাছ লাগান। ছায়া দিতে পারে এমন গাছ লাগালে আপনার ঘর ঠাণ্ডা থাকবে। ঘরের চারপাশে ঘাস ও ঘাস জাতীয় গাছ থাকলে খুবই ভাল।


More Stories
আসছে ভুতু আয়া ভাগো
ট্রেন্ডিং ছবি! টাইম মেশিনে চেপে গন্তব্য আটের দশকে
বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের