Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৭ মার্চ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৮৬ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৯৭১-চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবের পক্ষে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন আজকের দিনে।
১৯৭১-আজকের দিনে আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্তকে পাকিস্তানী বাহিনী ধরে নিয়ে যায় এবং পরে তার খোঁজ মেলেনি।
১৯৭৭-ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ বিমানবন্দর বিপর্যয়ে বিমানের সংঘর্ষে ৫৮৩ জন নিহত হয়েছিল আজকের দিনে।এটি ইতিহাসের সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯১৭-আজকের দিনে বাঙালি কবি ও শিশু সাহিত্যিক কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায় জন্মান।
১৯৬০-বাঙ্গালী কবি ও সমাজকর্মী মল্লিকা সেনগুপ্ত এদিন জন্মান।
১৭৮৫-ফ্রান্সের রাজা সপ্তদশ লুই আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৯৮-শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক স্যার সৈয়দ আহমদ আজকের দিনে মৃত্যুবরণ করেন।
১৯৪৪-লোকগীতি সংগ্রাহক ও কবি আশুতোষ চৌধুরীর প্রয়াণ দিবস আজ।
১৯৬৬-প্রখ্যাত বাঙালি শ্যামাসঙ্গীত শিল্পী পান্নালাল ভট্টাচার্য এদিন প্রয়াত হন।
১৯৭৩- স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও রাজনৈতিক নেতা ভূপতি মজুমদারের প্রয়াণ দিবস আজ।

About Post Author