Home » মতুয়া মেলা নিয়ে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর

মতুয়া মেলা নিয়ে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর

সময় কলকাতা ডেস্ক: হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জন্ম তিথি উপলক্ষে মতুয়া মেলা নিয়ে শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হরিচাঁদ ঠাকুরের ২১১তম জন্ম তিথিতে শুভেচ্ছা বার্তায় স্বভাবতই খুশি মতুয়া সংঘ।এ বছর ২৯ শে মার্চ থেকে শুরু হবে এই মেলা, চলবে ৫ এপ্রিল পর্যন্ত।

প্রধানমন্ত্রীর পাঠানো এই শুভেচ্ছা বার্তায় তিনি হরিচাঁদ ঠাকুরের কর্মকাণ্ডের প্রশংসা করেছেন এবং মেলার সাফল্য কামনা করেছেন বলে জানান শান্তনু ঠাকুর। তিনি বলেন, “এটা মতুয়াদের কাছে অনেক, আনন্দের, অনেক বড় পাওনা। মতুয়াদের মতো পিছিয়ে পড়া জাতির জন্য তিনি এটা করেছেন তা মতুয়া সমাজের কাছে অত্যন্ত গর্বের বিষয়। পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ তিনি আগেও করেছেন। পিছিয়ে পড়া মানুষের জন্যই তিনি চিন্তা ভাবনা করেন তারা এই কাজে মতুয়া সমাজের এগিয়ে যাওয়ার জন্য সিঁড়ি তৈরি হবে।’

পাশাপাশি রাজ্য সরকারের ছুটি ঘোষণা প্রসঙ্গে, তিনি বলেন মতুয়াদের জন্য যদি কেউ ভালো কাজ করে থাকে তাহলে খুব ভালো। এক্ষেত্রে কোন রাজনীতির রং নেই।তারা মতুয়াদের পাশে আছে তা অবশ্যই ভাল কাজ।

অন্যদিকে, মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর বলেন, প্রধানমন্ত্রী যদি শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকেন তাহলে খুবই ভালো। তবে আমার কাছে এরকম কোন শুভেচ্ছাবার্তা আসেনি। তবে রাজ্য সরকার যে ছুটি ঘোষণা করেছে তা মতুয়া মহাসঙ্ঘের কাছে একটা বিরাট বড় পাওনা বলে জানান মমতা বালা ঠাকুর।

About Post Author