Home » ইতালিয়ান পাস্তা তৈরি করে বাচ্চাদের মন জিতুন সহজেই

ইতালিয়ান পাস্তা তৈরি করে বাচ্চাদের মন জিতুন সহজেই

সময় কলকাতা ডেস্ক: একঘেয়ে ঘরোয়া খাবার ভাল লাগছে না। মুখের স্বাদ বদলাতে চান। তা হলে খুব সহজেই বাড়িতে বসে বানিয়ে ফেলুন ইতালিয়ান পাস্তা।

ইতালিয়ান পাস্তা তৈরির উপকরণ

• ২৫০ গ্রাম পাস্তা
• ৪ টে কাঁচা লঙ্কা
• ১ টা গাজর-
• ১ কাপ দুধ
• ১ টা ক্যাপ্সিকাম
• ৩ চা চামচ ময়দা-
• ১০০ গ্রাম রিফাইন তেল
• ২ টো গোলমরিচ গুঁড়ো
• ১ চা চামচ চিলি ফ্লেক্স
• ১/২ চা চামচ অরিগ্যানো
• ৭৫ গ্রাম মাখন
• ৫০ গ্রাম চীজ
• স্বাদমতো লবণ

পদ্ধতি

প্রথমে কুকারে একটু রিফাইন তেল দিয়ে পাস্তা সেদ্ধ করে নিন। এরপর করাইতে ক্যাপ্সিকাম, গাজর,কাঁচা লঙ্কা ভেজে তুলে নিন। পুনরায় রিফাইন তেল,মাখন দিয়ে গরম দুধ ও ময়দার মিশ্রণ টাকে ঢেলে ক্রমাগত নাড়িয়ে নাড়িয়ে হোয়াইট সস বানিয়ে নিন। এরপর সেদ্ধ করে রাখা পাস্তা ও ভেজে রাখা ক্যাপ্সিকাম,গাজর কাঁচা লঙ্কা দিয়ে ভাল করে নাড়িয়ে স্বাদমতো নুন, চিলি ফ্লেক্স, অরিগানো দিয়ে নামিয়ে নিন।

About Post Author