সময় কলকাতা ডেস্ক: পরিচিত সবজি তরকারি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর এই খাবার। আজকের রেসিপি বেকড পাস্তা উইথ গ্রিন ভেজিটেবল। এটি প্রধানত ইতালিয়ান খাবার।
উপকরণ
পাস্তা,
মুরগির ব্রেস্টের অংশ, গাজর,
স্প্রিং ওনিয়ন,
ব্রোকলি,
ক্যাপসিকাম,
চিজ,
রসুনের গুড়ো,
মাছের সস,
টমেটো সস,
টবাস্কো সস,
অল্প পরিমণে মেয়নিস,
অল্প পরিমাণ ব্লাক সলট(বিটনুন),
চিলি ফ্লেক্স
পদ্ধতি
প্রথমে পাস্তা সেদ্ধ করে নিন। গাজরকে কাটার মেশিনে স্লাইস করে কেটে নিন। ব্রোকলি, ক্যাপসিকাম, গাজর ও চিকেনের ছোট ছোট মাংস টুকরোগুলিকে হালকা গরম জলে ভাপিয়ে নিন। কিছুক্ষণ পর সব ভেজিটেবেল ও চিকেনের টুকরোগুলিকে ভাল করে জল ঝরিয়ে রাখুন।

এবার একটি বড় চওড়া মুখের পাত্রে অর্ধেক সেদ্ধ করা ক্যাপসিকাম, গাজর, পাস্তা, স্প্রিং ওনিয়ন, ব্রোকলি ও চিকেনের টুকরোগুলিকে একসঙ্গে মিশিয়ে নিন। এবার মিশিয়ে নিন গোলমরিচ গুড়ো, রসুনের গুড়ো, মাছের সস, টমেটো সস, টবাস্কো সস, মেয়নিস। চিজ একটু বেশিও দিতে পারেন।এবার একটি ওভেনপ্রুফ কন্টেনারে মিশ্রণটি রাখুন। মিশ্রণের উপর গ্রেট করে দিন চিজ টুকরো। বেকড করার আগে ওভেনটিকে ১৮০ ডিগ্রি তাপমাত্রা ফিক্স করে ১৫ মিনিট প্রি-হিট করতে হবে। এবার মিশ্রণটি ঢুকিয়ে বেক করতে হবে ১০ মিনিটের জন্য। লক্ষ্য রাখবেন বেশি হিট যেন না হয়। সেক্ষেত্রে ভেজিটেবলগুলি পুড়ে যেতে পারে। ব্যস তৈরি আপনার ‘বেকড পাস্তা উইথ গ্রিন ভেজিটেবল’।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার