সময় কলকাতা ডেস্কঃ করোনার পরবর্তী সময়ে বক্স অফিসে অন্যতম সফল সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’। কিন্তু এই সিনেমাকে কী টেক্কা দিতে পারবে ‘আরআরআর’। ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির ১৫ দিনে দেশজুড়ে ২৩৫.৮৩ কোটি টাকা ব্যবসা করে ফেলেছে। এদিকে বহু প্রতিক্ষার পর মুক্তি পেয়েছে পরিচালক এস এস রাজামৌলীর ছবি ‘আর আর আর’। এই সিনেমা মুক্তি পেতেই বক্স অফিসে কার্যত ঝড় তুলে দিয়েছে । প্রথমদিনের বক্স অফিস কালেকশনে একাধিক ছবির রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। আর বচ্চন পান্ডের এক সপ্তাহের কালেকশন মাত্র দুদিনে ঘরে তুলল আরআরআর। ভারতের ব্যবসায় মাত্র দুদিনে ৪৪ কোটি পার করল। যার ফলে বোঝাই যায় বক্স অফিসে রাজামৌলির ছবির সংজ্ঞাটা ঠিক কোথায়!

এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে জুনিয়র এনটিআর এবং রাম তরণ। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে আলিয়া ভট্ট ও অজয় দেবগনকে। ‘আর আর আর’ মুক্তির পরই বক্স অফিস কালেকশনে রেকর্ড করেছে। শুধু তাই নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে বক্স অফিস রেকর্ডও ভেঙে দিয়েছে এই সিনেমা।
করোনার কারণে দীর্ঘদিন আটকে ছিল ‘আর আর আর’-এর মু্ক্তি। এ কারণেই ভক্তরা রীতিমতো আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন সিনেমাটি পর্দায় দেখার জন্য। অনেকেই অনুমান করেছিলেন, নির্মাতা রাজামৌলির আগের সিনেমা ‘বাহুবলী’র রেকর্ডও ভেঙে দিতে পারে ‘আর আর আর’। প্রথমদিনের বক্স অফিস কালেকশনে একাধিক ছবির রেকর্ড ভেঙে দিয়েছে এই সিনেমা। আর দ্বিতীয় দিনে পার করে ফেলেছে ৪৪ কোটি।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে