সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ্যে এল ‘কেজিএফ চ্যাপ্টার ২’ ছবির ট্রেলার। কেজিএফ ছবির সাফল্যের পর ছবিটির দ্বিতীয় অংশের ট্রেলার মুক্তি পেল। মুক্তি পেতেই বড়সড় চমক।এবার আরও বড় মাপে তৈরি হয়েছে এই ছবি। ২৭ মার্চ মুক্তি পেল ছবির ট্রেলার। ট্রেলারে একেবারে ভরপুর আ্যকশান করতে দেখা গেছে দক্ষিণী তারকা যশকে। আর কয়েক মিনিটের ট্রেলার কাঁপিয়ে দিল ফিল্মি দুনিয়া। পর্দায় তাঁর চরিত্রের নাম রকি। এছাড়াও অভিনয় করছেন শ্রীনিধি শেট্টি, সঞ্জয় দত্ত, রাবিনা ট্যান্ডন, প্রকাশ রাজ, অনন্ত নাগ। আগামী ১৪ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ । হিন্দি, তামিল, তেলুগু, মালায়লম ভাষায় দেখা যাবে এই সিনেমা।

প্রথম ছবির ব্যাপক সাফল্যের পর সিক্যুয়েলকে ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ ছবির মাত্র ২ মিনিট ৫৯ সেকেন্ডের ট্রেলার-এর পোস্টার শেয়ার করে জানিয়েছেন, ‘বক্স অফিসে ঝড় তুলতে চলেছে এই সিনেমা। ‘কেজিএফ’ -এ গরুড়কে মারার পর কী হল, সেই কাহিনী বলবে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ । এখানে মুখোমুখি হবে রকি ও অধীরা। ট্রেলারে রয়েছে সেই ঝলকও । অধীরার চরিত্রে থাকছে সঞ্জয় দত্ত। ট্রেলারে নজর কাড়লেন রবীনা ট্যান্ডনও ।

২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘কেজিএফ চ্যাপ্টার ১’।প্রায় আশি কোটি টাকায় তৈরি হয়েছিল এই ছবিটি। প্রথম ছবি আড়াইশো কোটি টাকার ব্যবসা করেছিল। সঙ্গে সারা ভারতে জনপ্রিয়তা পেয়েছিলেন দক্ষিণী তারকা যশ। তৈরি হয়েছিল ছবির পরবর্তী চ্যাপ্টার নিয়ে কৌতূহল। ‘কেজিএফ চ্যাপ্টার ১’-এ দেখা যায় যে, রকি নামের একজন যুবক তার মৃত মাকে দেওয়া প্রতিজ্ঞা পালন করতে প্রচুর ক্ষমতা এবং টাকা উপার্জনের চেষ্টা করতে থাকে। এরপরই দেখা যায় সে মুম্বাইয়ের গোল্ড মাফিয়ার সাথে জড়িয়ে গেছে। ধীরে ধীরে সাধারণ রকি থেকে ভয়ডরহীন রকি ভাই হয়ে ওঠার গল্পই দেখতে পান দর্শকরা। গল্পের দ্বিতীয় চ্যাপ্টারে এই গল্পেরই পরবর্তী সময়ের ঘটনাগুলি দেখানো হবে। ট্রেলার মুক্তি পেতেই এই সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা আরও বাড়ল। আপাতত, সিনেমা মুক্তির অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র