সময় কলকাতা বীরভূম: বগটুই হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা ধৃত আনারুল হোসেনকে রবিবার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন সিবিআই গোয়েন্দারা। ধৃত তৃণমূল কর্মী আজাদ চৌধুরীর মুখোমুখি বসিয়ে আনারুলকে জেরা করা হয়। আজ, সোমবারও তাঁকে জেরা চলবে বলে জানা গিয়েছে। এদিকে, এ দিনই জেরার জন্য সিবিআই তলব করেছে মিহিলাল শেখকে। বগটুইকাণ্ডে মিহিলালের মা, স্ত্রী, কন্যা, জামাইয়ের মৃত্যু হয়েছিল। এই মামলায় তিনিই মূল প্রত্যক্ষদর্শী।

বর্তমানে অগ্নিদগ্ধদের পরিবারের সদস্য মিহিলাল শেখ ও তার ভাই বানিরুল বগটুই গ্রাম থেকে থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সন্ধ্যাজল গ্রামে তাঁর শ্বশুর বাড়িতে রয়েছেন। সিবিআই সূত্রে খবর, রবিবারই ফোনে মিহিলালকে তলব করা হয়েছে। রামপুরহাটে তাঁকে সোমবার সকাল ১০টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।প্রথমে আসতে অসুবিধা নেই বলে জানান মিহীলাল। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তার কথা বলে সিবিআই আধিকারিকদের বাতাস পুর গ্রামে যাওয়ার অনুরোধ করেন মিহিলাল। সেইমত যে কোনও সময় বাতাসপুর গ্রামে সিবিআই আধিকারিকরা যাবেন। সিবিআই সূত্রে খবর, সিবিআই আধিকারিকরা বাতাসপুর গিয়ে তাঁদের সঙ্গেই অস্থায়ী ক্যাম্পে মিহিলালকে নিয়ে আসতে পারেন। তারপর অনারুলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরার করতে পারে গোয়েন্দারা।তাঁর বয়ান রেকর্ড করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

সিবিআই-র ডিআইজি অখিলেশ সিংয়ের নেতৃত্বে প্রায় ৮ ঘন্টা আনারুলকে জেরা চলে। ভাদু শেখ খুনের পর তৃণমূল কর্মী আজাদ চৌধুরীর সঙ্গে তাঁর ফোনে কি কথা হয়েছিল? কাদের বগটুই গ্রামে হত্যাকাণ্ডের কাজে লাগানো হয়েছিল? তা আনারুল ও আজাদের কাছে জানতে চাওয়া হয় বলে খবর। পুলিশকে ঘটনার খবর কারা দিয়েছিল? পুলিশ কখন গ্রামে পৌঁছেছিল? সিবিআইয়ের তরফে তাও জানতে চাওয়া হয়। জেরায় তৃণমূল ব্লক সভাপতি ধৃত আনারুলের দাবি, ‘আমাকে বলির পাঁঠা করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আমি কোনওভাবে যুক্ত নই। ঘটনার পর খবর পাই।’

এদিকে বগটুইকাণ্ডে অগ্নিদগ্ধ নাজেমা বিবির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। তাঁর দেহের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছে।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!