জয়ন্ত দাস, সময় কলকাতা বীরভূম: বীরভুমের পাড়ুই থানার রহমতপুর গ্রাম।আপাত শান্ত এই আদিবাসী গ্রামে জিন ভুতের উপদ্রপ দেখা দিয়েছে দাবি গ্রামের মোড়ল সুকল মুর্মুর।গ্রামের মহিলাদের বেছে বেছে ধরছে সেই ভুত।গ্রামের মোড়লের দাবি সন্ধ্যা হলেই গ্রামে জিন ভুত ঘুরে বেড়াচ্ছে।সেই ভুত যাকে ধরছে তার গায়ে অসুরের শক্তি চলে আসছে।এই ভুত গ্রামে নিয়ে এসেছে গ্রামের একটি পরিবার অভিযোগ গ্রামের মোড়ল সুকল মুর্মূ ও অন্যান্যদের।তাঁর অভিযোগ গ্রামের একটি পরিবার মানুষের মাথার খুলি নিয়ে এসে রেখেছে ঘরের মধ্যেই

সন্ধ্যা হলেই ভুতের আতঙ্কে ঘরের মধ্যে নিজেদেরকে আটকে রাখতে বাধ্য হচ্ছে গ্রামবাসীরা।এই অভিযোগে গ্রামবাসীরা একটি পরিবারকে ডাইনির অপবাদ দেয়।অভিযোগ গ্রামের মোড়লের নেতৃত্বে ওই পরিবারের উপর তারা লাঠিসোটা নিয়ে আক্রমনের চেষ্টা করে।প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ।

ওই পরিবারের উপর ডাইনির অপবাদের খবর পৌঁছায় ব্লক প্রশাসনের কাছে।পুলিশ ওই পরিবারকে উদ্ধার করে নিয়ে আসে পাড়ুই থানায়।৩ জন পুরুষ ও ৩ জন মহিলা দুই বাচ্চাকে নিয়ে আসা হয় পাড়ুই থানায়।এক অন্ধ বিশ্বাসের তাড়নায় ওই পরিবারের সদস্যরা পথে এসে দাঁড়িয়েছে।পাড়ুই থানার শিশু বান্ধব কর্নারই এখন তাদের অস্থায়ী ঠিকানা।

থানার বসে ঘরছাড়া পরিবারের আক্ষেপ মোড়ল সুকল মূর্মুকে বারবার বলেও বোঝানো গেল না যে তারা ডাইনি নয়।ঘটনার কথা জানার পরেই দ্রুত তাঁদের গ্রামে ফেরানোর আশ্বাস দিয়েছেন বিডিও। তবে এই সময়ে এসেও গ্রামের মোড়লদের কুসংস্কার ও মধ্যযুগীয় আচরণে হতবাক প্রশাসনের আধিকারিকরা।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!