Home » ফ্ল্যাট থেকে বৃদ্ধার ঝুলন্ত নগ্নদেহ উদ্ধার

ফ্ল্যাট থেকে বৃদ্ধার ঝুলন্ত নগ্নদেহ উদ্ধার

সায়ন মোদক, নদীয়া, সময় কলকাতা :

শহরের জনবহুল এলাকায় ফ্ল্যাট তালা বন্ধ , হাওয়ায় ভেসে আসা দুর্গন্ধ সন্দেহ জাগিয়ে তুলেছিল বহুতল আবাসনের বাসিন্দাদের মনে। পুলিশে খবর যেতেই দরজা ভেঙে পুলিশ ঘরে ঢুকল। ঘরের ভেতরের দৃশ্য দেখে যত না গা শিউরে উঠতে পারে তার চেয়ে বেশি লজ্জায় মাথা নত হবে মানুষের।ফ্যান থেকে ঝুলছে সত্তরোর্দ্ধ বৃদ্ধার নগ্ন মৃতদেহ। কৃষ্ণনগর কোতোয়ালী থানা এলাকার হাই স্ট্রিটের ঘটনায় উঠে আসছে একাধিক প্রশ্ন। তদন্ত শুরু করেছে পুলিশ।

বাইরে থেকে তালাবন্ধ ঘরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার ঝুলন্ত দেহ বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে।অবিবাহিতা বৃদ্ধা একাই থাকতেন ফ্ল্যাটে। কৃষ্ণনগর শিমুলতলা বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর আগেই।মৃতার পরিচিত মানুষ বা স্থানীয় মানুষরা খুব একটা মুখ না খুললেও দুয়েকজন বলছেন খুন করা হয়েছে তাঁকে।বৃদ্ধার শরীরে বস্ত্র না থাকায় আরও কিছু প্রশ্ন উঠছে।তাঁকে দেখা যায় নি গত কয়েকদিন।সমাজে সম্মানীয় বৃদ্ধার কয়েকদিন ধরে অনুপস্থিতির পরে তালাবন্ধ ঘরে মৃতদেহ খুঁজে পাওয়া গেলে সাত বছর আগের মার্চ মাসে রানাঘাট কনভেন্ট কাণ্ডের সাদৃশ্য স্থানীয়  কেউ কেউ খুঁজে পাচ্ছেন। দরজা ভেঙে ঘরে ঢুকে ফ্যান থেকে ঝুলতে থাকা দেহ শক্তিনগর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আত্মহত্যা বা খুন – কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না পুলিশ যদিও বাইরে থেকে ঘরটি তালাবন্ধ থাকায় আত্মহত্যার তত্ব প্রশ্নের মুখে পড়ছে ।সত্তরোর্দ্ধ বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নেমে পুলিশ ময়নাতদন্তের ফলাফল হাতে পাওয়ার অপেক্ষায়।।

About Post Author