Home » হাসপাতালে কর্মী সেজে সিবিআইয়ের গতিবিধিতে নজর রাখছে তৃণমূল, বললেন শতরূপ

হাসপাতালে কর্মী সেজে সিবিআইয়ের গতিবিধিতে নজর রাখছে তৃণমূল, বললেন শতরূপ

অমলেন্দু মণ্ডল, বীরভূম,সময় কলকাতাঃ  বগটুই গ্রামে নারকীয় হত্যকাণ্ডের সঙ্গে তৃণমূলের যোগসাজস নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলে দিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। সোমবার বীরভূমে দাঁড়িয়ে তিনি নাজমা বেগমের মৃত্যুর তথ্য তুলে ধরে বেশ কিছু প্রশ্ন তুলেছেন। পাশাপাশি সিবিআই তদন্ত চলাকালীন শাসক দলের পরিকাঠামোগত ত্রুটি বিচ্যুতির দিকেও তিনি ইঙ্গিত করেছেন ।সিবিআই তদন্তকারীরা যখন আহতদের দেখতে হাসপাতালে তখন কি করে শাসক দলের কর্মীরা হাসপাতালে অবাধ বিচরণ করছে তা নিয়ে প্রশ্ন বাম নেতার ।শতরূপ ঘোষের অভিযোগ, সিবিআইয়ের প্রতিনিধিরা যখন হাসপাতলে আসছে তাদের তদন্ত প্রক্রিয়া জন্য, সেই তদন্তের গতিবিধির নজর রাখছে তৃণমূল কর্মীরা। তাঁর বিস্ময় ও ক্ষোভ পুলিশের ঠুটো জগন্নাথ হয়ে থাকা নিয়েও।

বগটুই-কাণ্ড নিয়ে এদিন প্রতিবাদ মিছিল করেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। সেখানে গিয়ে আক্রান্ত ব্যক্তিদের ও পরিবারের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান তিনি। হাসপাতালে গিয়ে তিনি দাবী করেছেন , নাজমা বেগম নামে এক জনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতালের চিকিৎসকেরা অস্বীকার করছেন এছাড়াও তিনি জানিয়েছেন,হাসপাতালে যে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে তারাও অস্বীকার করছে মৃত্যুর কথা। তাঁর অভিযোগ , যে তৃণমূলের দুস্কৃতিরা আগুন লাগিয়েছিল তারাই এখন হাসপাতাল শাসন করছে।

সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ আরও অভিযোগ করছেন, হাসপাতালে তাঁদের ঢুকতে বাধা দিচ্ছে তৃণমূল । তাঁর দাবী,তৃণমূলের কর্মীরা হাসপাতালের কর্মী বলে পরিচয় দিচ্ছে নিজেদের। তৃণমূল তদন্ত প্রক্রিয়া ব্যহত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।এছাড়াও এদিন অনুব্রত মণ্ডলকে আক্রমণ করেন শতরূপ ঘোষ।

About Post Author