সময় কলকাতা ডেস্ক: বিমানের টিকিট করিয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে এক ট্রাভেল সংস্থার কর্ণধারের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত ট্রাভেল সংস্থার কর্ণধারকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আগস্ট মাসে দৃশনা টুর অ্যান্ড ট্রাভেলস নামের একটি ট্যুরিজম সংস্থার মাধ্যম দিয়ে চেন্নাই যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটেন কৃষ্ণা দেও আগরওয়াল। তার জন্য ওই সংস্থাকে ২০০০ টাকাও দেন তিনি। তবে ট্রেনের টিকিট ওই সংস্থা কেটে দিতে পারেনি। তার পরিবর্তে সংস্থা জানায়, সেই টাকা আগামী বুকিংয়ের সময় ফেরত দেওয়া হবে। অভিযোগকারী জানান, তার কিছুদিনের মধ্যে আবার চেন্নাই যাওয়া এবং আসার বিমানের টিকিট কেটে দেওয়ার জন্য ওই সংস্থার মালিককে ৫৩ হাজার টাকা দেন অভিযোগকারী। অভিযোগ, এরপরও টিকিট কাটতে পারেনি ওই সংস্থা। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইম থানার দারস্থ হয় ওই অভিযোগকারী।

ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। সোমবার রাতে দমদমের বাসিন্দা দেবব্রত ঘোষকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং একটি ট্রেড লাইসেন্স উদ্ধার হয়েছে। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে বলে জানা গেছে। কি কারণে এই প্রতারণার শিকার হতে হল ওই ব্যক্তিকে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।


More Stories
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম
হর্ষ-বিষাদে পালিত ঈদ-উল-আযহা
রাজনৈতিক সংঘর্ষ,গুরুতর আহত বিজেপি জেলা সভাপতি, বারাসাত জ্বলছে