সময় কলকাতা ডেস্কঃ বামেদের ডাকা ধর্মঘটের আজ দ্বিতীয় দিন। আজও জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে এসেছে। সেই রকমই এক ছবি দেখা গেল ধুলাগরে। আজ বন্ধের সমর্থনে ধুলাগর সি আই টি ইউ অফিস থেকে মিছিল শুরু করেন বাম কর্মী সমর্থকরা। সেই মিছিল ধুলাগর অঞ্চলে বেশ কিছুক্ষণ চলার পর ধুলাগর চৌরাস্তায় অবরোধ করে সি পি আই এম পার্টির কর্মীরা। বাম শ্রমিক ইউনিয়নের ডাকা 48 ঘন্টা বন্ধের দ্বিতীয় দিনে সকাল বেলায় ধুলাগর চৌরাস্তায় বাম সংগঠনের কর্মীরা রাস্তায় নেমে 16 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। এই অবরোধে উপস্থিত আছেন কমঃ সমীর মালিক সিটু নেতা সহ বিভিন্ন বাম সংগঠনের নেতৃত্বরা ।

অন্যদিকে, মঙ্গলবার বাম এবং কংগ্রেস সমর্থিত বিভিন্ন ট্রেড ইউনিয়নের দ্বারা ডাকা দু’দিনব্যাপী ভারত বন্ধের দ্বিতীয় দিনে সোমবারের মত আজ সকাল থেকে বীরভূমের সিউড়ি শহর সহ পার্শ্ববর্তী এলাকায় এই ধর্মঘটের কোন প্রভাব লক্ষ্য করা যায় নি।। এদিন অন্যান্য আর পাঁচটা দিনের মতোই খোলা রয়েছে দোকানপাট বাজার ঘাট। পাশাপাশি একই ভাবে সচল কোন পরিবহন ব্যবস্থা। তবে এখনো পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রই স্বাভাবিক। অন্যদিকে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।


More Stories
সর্প আতঙ্ক গ্রাস করছে ধূপগুড়িকে
আয়ুষ-দীপককে বুক দিয়ে আগলে রাখার প্রতিশ্রুতি আইসি সুবলের
জলে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু