সময় কলকাতা ডেস্কঃ অপারেশন থিয়েটারে এক শিশুর মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো হুগলির চন্ডিতলা থানার বেগম পুর এলাকায়। মৃত ওই শিশুর নাম ঈশা সরকার,বয়স নয়। সোদপুরের অপূর্বনগরের বাসিন্দা, উত্তর ২৪ পরগনার ঘোলা থানা এলাকায় বাড়ি ইশার। জানা গেছে, একটি বেসরকারি নার্সিং হোমে সকাল সাড়ে এগারোটা নাগাদ অপারেশন থিয়েটারে ঢোকানো হয় ওই শিশুটিকে। বিকাল পাঁচটা নাগাদ জানানো হয় শিশুটির মৃত্যু হয়েছে। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে শিশুর পরিবার।

শিশুটির পরিবার সুত্রে জানা গেছে, গত 21 তারিখ সাইকেল চালানোর সময় পরে গিয়ে কলার বোনে চোট পায় ইশা। তারপর সুদীপ্ত পোদ্দারের তত্ত্বাবধানে ভর্তি করা হয় ভিলেজ হেল্থ সেন্টার নার্সিংহোমে। সেখানেই গতকাল থেকে ওই শিশুর চিকিৎসা চলছিল। বিকেল ৫টা নাগাদ মৃত্যু হয় ইশা সরকাররের । কিন্তু পরিবারের অভিযোগ ঠিকমতো চিকিৎসা করা হয়নি ঈশার। যে সময় পরিবারকে জানানো হয় ঈশার মৃত্যু হয়েছে তার অনেক আগেই ঈশার মৃত্যু হয়েছে বলে জানায় ঈশার পরিবার। ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষের কড়া শাস্তির দাবি জানিয়েছে মৃত শিশুর পরিবার। যদিও অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী