সময় কলকাতা ডেস্ক: আজকাল সোশ্যাল মিডিয়া যত উন্নত হচ্ছে তত বাড়ছে প্রতারণার নানান পন্থা। তেমনই ফেসবুকে ফেক একাউন্ট খুলে প্রতারণার অভিযোগ বাড়ছে ভুরি ভুরি। এবার সেরকমই একটি অভিযোগ উঠে এলো টলি অভিনেত্রী পায়েল সরকার এর গলায়। পায়েল সরকার জানান, তার নামে অর্থাৎ পায়েল সরকারের নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলে টাকা চাওয়ার হচ্ছে।
বরানগরের বাসিন্দা অভিনেত্রী পায়েল সরকারের অভিযোগ, দুদিন আগে তার এক পরিচিত ব্যাক্তিকে ওই ভুয়ো প্রোফাইল থেকে ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ দেওয়া হবে বলে প্রস্তাব দেওয়া হয়। এমনকি তার জন্য টাকাও চাওয়া হয় ওই ভুয়ো প্রোফাইল থেকে। এরপরই অভিনেত্রী ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার সেলে মেল মারফত অভিযোগ জানান।
পায়েল সরকার জানান, “প্রথম কথা এই অ্যাকাউন্টটা আমার নয়। মূলত এই ভাবে কখনোই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া যায় না। কেউ বা কারা আমার নামে এই ভুয়ো অ্যাকাউন্ট খুলে অশ্লীল মন্তব্য এবং কাজ দেওয়ার নাম করে টাকা চাওয়া হচ্ছে, এইভাবে কত জনের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে বা কী মন্তব্য করা হয়েছে সেটা আমি বলতে পারবো না কিন্তু এরকম অভিযোগ যখনই আমার কাছে আসবে আমি কমপ্লেন জানাবো।”


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের ফাইল খুলল, সিআইডি পরিদর্শন ও পরিবারের দাবি
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?