সময় কলকাতা ডেস্ক : এক রামে রক্ষা নেই সুগ্রীব দোসর। দুই ভুয়ো পুলিশের পাল্লায় পড়ে সর্বস্বান্ত হলেন অবসরপ্রাপ্ত চাকুরীজীবি।সোনার আংটি আর পাঞ্জাবীতে সোনার বোতাম পরিহিত হয়ে রাস্তায় চলাফেরা নিষিদ্ধ, এরকম আশ্চর্য যুক্তি দেখিয়ে অভিনব কায়দায় সোনার বোতাম আর সোনার আংটি ছিনতাই করে অভিযুক্ত দুই ভুয়ো পুলিশ।
বুধবার দিনেদুপুরে পুলিশ অফিসার সেজে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠল মালাদার ইংরেজবাজার এলাকায়। অভিযোগ, নিজেদের ভুয়ো পুলিশ অফিসারের পরিচয় দিয়ে ইংরেজবাজার বিডিও অফিসের কাছে এক অবসরপ্রাপ্ত পরিবহণ দফতরের কর্মীর কাছ থেকে সোনার আংটি ও বোতাম হাতিয়ে নেয় দুই দুস্কৃতী। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

ঘটনায় প্রকাশ,বুধবার নিজস্ব কাজ সেরে সিঙ্গাতলার বাড়িতে ফিরছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী তপন কুমার সরকার। অভিযোগ, ইংরেজবাজারের বিটি কলেজ রোড ধরে বিডিও অফিসের সামনে আসতেই দুজন তাঁর পথ আটকান। এঁদের একজন নিজেকে পুলিশ অফিসারের পরিচয় দিয়ে জানান, সোনার বোতাম বা চেন দেওয়া পাঞ্জাবী পরে রাস্তায় চলাফেরা করা যাবে না। প্রসঙ্গত তপন বাবুর পাঞ্জাবীতে ছিল বেশ কয়েকটি সোনার বোতাম ও সোনার চেন, হাতে ছিল সোনার আংটি। অভিযুক্ত দুই ব্যক্তি তপন বাবুকে জানান অনুষ্ঠান বাড়ি ছাড়া এরকম ভাবে সোনার অলংকার পরা যাবে না। অভিযুক্তরা সোনার অলংকার গুলি তপন বাবুর পোশাক ও আঙ্গুল থেকে খুলে একটি কাগজের মোড়কে রাখেন। অতঃপর মোড়কটি ব্যাগে রেখে দ্রুত নিজেদের পুলিশ বলে পরিচয় দেওয়া ব্যক্তিরা সরে পড়েন। তপন বাবু ব্যাগে খুলে কাগজের মোড়ক খুলে দেখতে পান সোনার আংটি , সোনার বোতাম কিছুই নেই।অভিযুক্তদের হাতের কাজ দেখে মাথায় হাত পড়ে তপন বাবুর । ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তপন কুমার সরকার। ।।


More Stories
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী