Home » ইউক্রেন ফেরত পড়ুয়াদের কথা না ভেবে দেশ জুড়ে বিরোধীদের গ্রেপ্তার করতে ব্যস্ত কেন্দ্র,অভিযোগ মুখ্যমন্ত্রীর

ইউক্রেন ফেরত পড়ুয়াদের কথা না ভেবে দেশ জুড়ে বিরোধীদের গ্রেপ্তার করতে ব্যস্ত কেন্দ্র,অভিযোগ মুখ্যমন্ত্রীর

সময় কলকাতা ডেস্কঃ দার্জিলিং এ সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এরই মধ্যে রাজ্য বিজেপি রামপুরহাট কাণ্ড নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে রিপোর্ট জমা দিয়েছে।পাহাড় সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত চলাকালীন দলীয় সভাপতিকে রাজ্য বিজেপির রিপোর্ট জমা দেওয়াকে ভাল চোখে দেখছেন না, তা পরিস্কার ভাবে বুঝিয়ে দেন এদিন। তিনি বলেন ভাদু শেখ খুনের অভিযোগে ধৃতদের রাজ্য পুলিস গ্রেপ্তার করে সিবিআই এর তদন্তে সহযোগিতা করছে। তিনি বলেন একটি রাজ্যনৈতিক দল তাঁদের নেতৃত্বকে কি রিপোর্ট দিল সেটা নিয়ে তিনি ভাবিত নন।তবে তাঁর দাবি এই ক্ষেত্রে তার একটি পর্যবেক্ষণ আছে ।তিনি বলেন কেন্দ্রীয় সংস্থা তদন্ত শুরু করেছে। রাজ্য সব রকমের সহযোগিতা করছে।তারপরও যে রিপোর্ট রাজ্য বিজেপির নেতারা দিয়েছে তাতে তাঁর দলের জেলা সভাপতিকে অভিযুক্ত করা হয়েছে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।তিনি বলেন কেন্দ্রীয় তদন্তকারী দল ও তদন্তকে প্রভাবিত করতেই এই ধরনের রিপোর্ট তৈরি করা হচ্ছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি এই ধরনের রিপোর্ট রামপুরহাট কাণ্ডের তদন্তকে প্রভাবিত করবে,দূর্বল করবে।তাঁর মতে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে তদন্তকে অপব্যবহার করা হবে। তদন্তে কোন রাজনৈতিক দলের যুক্ত থাকা উচিত নয়।এতে ক্ষমতার অপব্যবহার হয়। তদন্তকারীদের উপর থেকে মানুষের আস্থা কমে যায়, মত মুখ্যমন্ত্রীর।এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন কেন্দ্রীয় সরকারের এই ক্ষেত্রে দায়িত্ব নেওয়া দরকার। শুধু এই কথা বলেই এ ক্ষান্ত হননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।আরো সুর চড়িয়ে তিনি বলেন বিজেপির রিপোর্টে তার দলে জেলা সভাপিত নাম উল্লেখ করা হয়েছে।তদন্তের আগে কি করে ওরা জানল সেই নাম, প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার দাবি এই রিপোর্টই প্রমান করে রামপুরহাট কাণ্ড বিরোধীদের বড়সড় একটি ষড়যন্ত্র।দার্জিলিং শীতল আবহাওয়াতেও কেন্দ্রের বিরুদ্ধে উত্তাপ ঝড়ে পড়ে মুখ্যমন্ত্রী মমতার গলায়।তিনি বলেন ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের ভবিষ্যৎ কি ।সেই নিয়ে কোন মাথা ব্যাথা নেই প্রধানমন্ত্রীর।১৭০০০ পড়ুয়ার কি হবে প্রশ্ন মুখ্যমন্ত্রীর।তিনি ফের দাবি করেন পড়ুয়াদের স্বার্থে কেন্দ্র অনুমতি দিক পড়ুয়াদের এই দেশে পড়ার।তিনি আবারও বলেন কেন্দ্র অনুমতি দিলে রাজ্যের ৪০০ ডাক্তারির পড়ুয়াকে বিনা পয়সায় রাজ্য পড়িয়ে দেবে।সেই সঙ্গে মুখ্যমন্ত্রী তোপ ,কেন্দ্রের এখন একটাই কাজ তৃণমুল কংগ্রেসের নেতাদের গ্রেপ্তার করা।এখানেই না থেমে তিনি বলেন শুধু তৃণমুল নয় সারা দেশের বিরোধী দলের নেতা কর্মীদের কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে জেলে পোরাই ওদের কাজ এখন। কখনও উধমের লোকজন কখন শরদের লোকজন আর কখনও স্টালিনের লোকজনকে ধরে ধরে জেলে পুরছে কেন্দ্র, অভিযোগ তাঁর।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইদিন প্রধানমন্ত্রীর কাছে একটি অনুরোধ রেখেছেন, পড়ুয়াদের ভবিষত এর কথা ভেবে ইউক্রেন ফেরত ছাত্রছাত্রীদের এই দেশে পড়াশোনা করার  অনুমতি দেওয়ার।

About Post Author